‎টাঙ্গাইলের মধুপুরে সিটি হাসপাতালে অস্ত্রোপচারে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম দিয়েছেন সুবর্ণা (২৫)। মা ও নবজাতক তিন সন্তান সুস্থ থাকায় আনন্দে আত্মহারা বাবা লিটন মিয়া (৩০)।

‎শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে মধুপুর সিটি হাসপাতালে অস্ত্রোপচারে তিন শিশুর জন্ম হয়।  লিটনের  বাড়ি গোপালপুর বড়লিয়া  এলাকায়। প্রসূতি সুবর্ণা  বাড়ি বেরিবাইদ  ইউনিয়ন মাগন্তিনগর গ্রামে।

‎হাসপাতালে চিকিৎসাসেবা ও অস্ত্রোপচারে দায়িত্বে ছিলেন অধ্যাপক ডা. কোহিনুর আক্তার, শিশু বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক মোহাম্মদ সাহেব আলী ও ডা. মোহাম্মদ শহিদুল ইসলাম খোকনসহ সংশ্লিষ্ট চিকিৎসকরা।

‎তিন সন্তানের বাবা লিটন মিয়া জানান, অনেক চিকিৎসার পর শেষ পর্যন্ত অস্ত্রোপচারে আমার স্ত্রী তিনটি ছেলে সন্তান জন্ম দিয়েছে। আমি অনেক খুশি, আনন্দে আত্মহারা। আমার স্ত্রী ও তিন সন্তান ভালো আছে। এ চিকিৎসাসেবায় দায়িত্ব পালনকারী চিকিৎসকদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই।


‎

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024