শ্যামনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প

শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ  সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে দ্বিতীয় দিনে ফ্রি ভেটারিনারি মেডিকেল ক্যাম্পেইন, গবাদিপশু ও হাঁস-মুরগির ভ্যাকসিনেশন এবং কৃমিনাশক বিতরণ করা হয়।

শুক্রবার (২৭ নভেম্বর) উপজেলার   ভুরুলিয়া ইউনিয়নের হাটখোলা  বাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত এ ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ  কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. সুব্রত কুমার বিশ্বাস;  উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা পরিতোষ কুমার মন্ডল, অবসরপ্রাপ্ত উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মঈনুদ্দিন আহম্মেদ,  ভুরুলিয়া ইউনিয়নের ভ্যাকসিনেটর মনিরুল ইসলাম, কৃত্রিম প্রজননকর্মী নূরউদ্দিন,রায়হান প্রমুখ।

মেডিকেল ক্যাম্পে গরুতে ক্ষুরারোগ- ১৮০ টি, ছাগলের পিপিআর  রোগে ১০০ টি, মুরগীতে রানীক্ষেত  রোগে ১০০ টি ও হাঁসে  ডাক কলেরা রোগে  ১০০ টি ভ্যাকসিনেশন করা হয়। এছাড়া  প্রত্যেক গরু প্রতি ১ টি এবং ছাগল প্রতি ১ টি করে কৃমিনাশক  বিতরন করা হয়।

ছবি - শ্যামনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প।



প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024