|
Date: 2026-11-28 23:30:55 |
নান্দাইলে ইয়াসের খান চৌধুরীর নির্দেশনায় বীর বেতাগৈর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
ময়মনসিংহ -৯ নান্দাইল আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর নির্দেশনায় নান্দাইল উপজেলার ১ নং বীর বেতাগৈর ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বীর কামটখালী উত্তর বাজারে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়।
এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. সারোয়ার ভূইয়া পলাশ।
প্রধান বক্তা মো. সারোয়ার ভূইয়া পলাশ তাঁর বক্তব্যে বলেন, স্বেচ্ছাসেবক দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে হলে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলা মেনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যোগ্য, ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়নের মাধ্যমে সংগঠনকে এগিয়ে নিতে হবে।
তিনি আরও বলেন, নেতৃত্ব নির্বাচনে ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠে সাংগঠনিক দক্ষতা, যোগ্যতা ও ত্যাগকে গুরুত্ব দিতে হবে।
সম্মেলনে সভাপতিত্ব করেন নান্দাইল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো.বিল্লাল হোসেন। সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মশিউর রহমান মামুন।
এ সময় বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা বিএনপির সদস্য ও ১ নম্বর বীর বেতাগৈর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ডা. মো. মজিবুর রহমান, ইউনিয়ন বিএনপির সদস্যসচিব মো. আব্দুস সালাম মন্ডল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ফরিদুল হাসান মুক্তি, যুগ্ম আহ্বায়ক মো. আতিকুর রহমান আতিক ও মো. লাল মাহমুদ।
এ ছাড়া বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদ হোসাইন তারিফ।
সম্মেলনে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. ফারুক আহমেদ, মো. হুমায়ুন কবির, মো. আনারুল হক কলিম ও মো. আকিকুল বাছিরসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।এ সময় বীর বেতাগৈর ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পদে প্রার্থী হিসেবে রয়েছেন মো. কাইয়ুম মিয়া ও বাদল মিয়া।অন্যদিকে সদস্যসচিব পদে প্রার্থী হয়েছেন মো.রিপন মিয়া ও আলম তাজ।
সম্মেলনকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যাশা নিয়ে সম্মেলনে অংশ নেন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
© Deshchitro 2024