|
Date: 2026-11-29 13:02:54 |
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ বাজারে মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করে দুই বীজ বিক্রেতাকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান এই অভিযান পরিচালনা করেন।
অভিযান সূত্রে জানা যায়, বীজ বিক্রয়ে অনিয়ম ও আইন অমান্যের দায়ে 'বীজ আইন ২০১৮'-এর ২৪(১) ধারায় বাজারের দুই ব্যবসায়ীকে এই অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ময়মনসিংহ জেলা বীজ প্রত্যয়ন অফিসের বহিরাঙ্গন অফিসার। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে ও কৃষকদের প্রতারণা রোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
© Deshchitro 2024