নির্বাচন কমিশন (ইসি) আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সুন্দর ও সুষ্ঠু করতে চায় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।


রোববার (২৯ নভেম্বর) ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে শুরু হওয়া সংলাপের উদ্বোধনী বক্তব্যে এ কথা জানান সিইসি।


তিনি বলেন, ইসির আমন্ত্রণে দলগুলো সংলাপে অংশগ্রহণ করায় এদেশের গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টিতে দলগুলো একমত বলে মনে করে কমিশন।


ইউনিয়ন পরিষদ নির্বাচন সুন্দর ও সুষ্ঠু করার প্রত্যয় ব্যক্ত করে সিইসি বলেন, এই নির্বাচন দলীয় প্রতীকে হচ্ছে না। দলীয় প্রতীকে না হলেও রাজনৈতিক দলের প্রভাব থাকে। রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।


তিনি আরও বলেন, ইসির দ্বিতীয় কোনো এজেন্ডা নেই। সুষ্ঠু ও সুন্দর নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ ইসি।


কমিশন সম্মিলিতভাবে নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে চায় জানিয়ে সিইসি বলেন, এর জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন। ভোটে নানা চ্যালেঞ্জ আসতে পারে। প্রতিটি ধাপে যাতে একইভাবে নির্বাচন সম্পন্ন করতে পারে ইসি তার সর্বোচ্চটুকু করতে চায়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024