লোহাগাড়ায় মোবাইল ফোন নিয়ে বিরোধের জেরে যুবককে ছুরিকাঘাত, আটক ১ বিভাগীয় পর্যায়ের গণ্ডি পেরিয়ে জাতীয় পর্যায়ে মিরসরাইয়ের আনাস ফাইয়াজ দিনাজপুরের বীরগঞ্জে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে ৫ ফার্মেসিকে জরিমানা নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৯ হাজার কোটি টাকা ঐক্য হতে হলে বিএনপিকে আগে মুচলেকা দিতে হবে- ‘বাবা ভুল করেছি মাফ করে দাও’ নাগেশ্বরীতে বিনামূল্যে ভায়া টেস্ট ক্যাম্পেইন: গ্রামীণ নারীদের দোরগোড়ায় জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিং জুলাই প্রশ্নে প্রধানমন্ত্রী সবাইকে এক থাকার আহ্বান জানিয়েছেন: নাহিদ ইসলাম দেশে ফিরলেই গ্রেফতার, কারাগারে যেতে হবে শেখ হাসিনাকে মিরসরাইয়ে আল-হাওয়া মহিউচ্ছুন্নাহ মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের খতমে কোরআন ও দোয়া মাহফিল ময়মনসংহে আইনশৃঙ্খলার পরিস্থিতি সুন্দর স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে অভি"যান মিরসরাইয়ে ইদারাতুল কুরআন হিফজ মাদ্রাসায় সবক প্রদান ও অভিভাবক সমাবেশ কিশোরগঞ্জে বেসরকারী উন্নয়ন সংস্থা আশা'র কম্বল হস্তান্তর বিপন্ন শকুন রক্ষায় সুন্দরবনে বসছে আন্তর্জাতিক সম্মেলন, আসছেন ১০ দেশের বিশেষজ্ঞ আশাশুনিতে ২৩৮০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ৩ দিনের টানা বৃষ্টিতে কচুয়ায় ফসলের ব্যাপক ক্ষতি দিনাজপুরে সাজু-রাশেক পরিষদের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও সচেতনতা কার্যক্রম ঈশ্বরগঞ্জে গণমাধ্যমকর্মীদের সাথে এনসিপির মতবিনিময় জাবিপ্রবি শিক্ষক নাজমুল হুদাকে শিক্ষার্থীদের অবাঞ্ছিত ঘোষণা, উপাচার্যকে শিক্ষকদের স্মারকলিপি বরিশালে বিএমপি গোয়েন্দা শাখার অভিযানে ৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ বরিশাল বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষের সঙ্গে বিসিসি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

শ্রীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত



মাগুরায় শ্রীপুরে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্যদিয়ে বুধবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়। সকাল ৬.০০ টায় স্থানীয় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়।


পুষ্পমাল্য অর্পণে নিজ নিজ প্রতিষ্ঠানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী, সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস, থানার অফিসার ইনচার্জ ইদ্রিস আলী, উপজেলা বিএনপির সভাপতি মোঃ বদরুল আলম হিরো, সাধারণ সম্পাদক মুন্সী রেজাউল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার মিয়া নজরুল ইসলাম, শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষ নির্মল সাহা, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল প্রমুখ।  


এ সময় উপজেলা বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীপুর উপজেলা শাখা, উপজেলা পূজা উদযাপন পরিষদ,  উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল,  সরকারি-বেসরকারি দপ্তর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষক ও শিক্ষার্থীরা পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে। 


এরপর উপজেলা প্রশাসন কর্তৃক সকাল সাড়ে ৭ টায় উপজেলা মিনি স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, পুলিশ, আনসারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়।



Tag
আরও খবর