বিভাগীয় পর্যায়ের গণ্ডি পেরিয়ে জাতীয় পর্যায়ে মিরসরাইয়ের আনাস ফাইয়াজ দিনাজপুরের বীরগঞ্জে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে ৫ ফার্মেসিকে জরিমানা নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৯ হাজার কোটি টাকা ঐক্য হতে হলে বিএনপিকে আগে মুচলেকা দিতে হবে- ‘বাবা ভুল করেছি মাফ করে দাও’ নাগেশ্বরীতে বিনামূল্যে ভায়া টেস্ট ক্যাম্পেইন: গ্রামীণ নারীদের দোরগোড়ায় জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিং জুলাই প্রশ্নে প্রধানমন্ত্রী সবাইকে এক থাকার আহ্বান জানিয়েছেন: নাহিদ ইসলাম দেশে ফিরলেই গ্রেফতার, কারাগারে যেতে হবে শেখ হাসিনাকে মিরসরাইয়ে আল-হাওয়া মহিউচ্ছুন্নাহ মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের খতমে কোরআন ও দোয়া মাহফিল ময়মনসংহে আইনশৃঙ্খলার পরিস্থিতি সুন্দর স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে অভি"যান মিরসরাইয়ে ইদারাতুল কুরআন হিফজ মাদ্রাসায় সবক প্রদান ও অভিভাবক সমাবেশ কিশোরগঞ্জে বেসরকারী উন্নয়ন সংস্থা আশা'র কম্বল হস্তান্তর বিপন্ন শকুন রক্ষায় সুন্দরবনে বসছে আন্তর্জাতিক সম্মেলন, আসছেন ১০ দেশের বিশেষজ্ঞ আশাশুনিতে ২৩৮০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ৩ দিনের টানা বৃষ্টিতে কচুয়ায় ফসলের ব্যাপক ক্ষতি দিনাজপুরে সাজু-রাশেক পরিষদের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও সচেতনতা কার্যক্রম ঈশ্বরগঞ্জে গণমাধ্যমকর্মীদের সাথে এনসিপির মতবিনিময় জাবিপ্রবি শিক্ষক নাজমুল হুদাকে শিক্ষার্থীদের অবাঞ্ছিত ঘোষণা, উপাচার্যকে শিক্ষকদের স্মারকলিপি বরিশালে বিএমপি গোয়েন্দা শাখার অভিযানে ৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ বরিশাল বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষের সঙ্গে বিসিসি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ লালপুরে পুলিশের অভিযান, দেড় কেজি গাঁজাসহ আটক ১

অনিয়মের অভিযোগে নাকোল রাইচরণ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত


অনিয়মের অভিযোগে নাকোল রাইচরণ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত

আর্থিক অনিয়ম এবং বিদ্যালয় পরিচালনায় ব্যর্থতার অভিযোগে মাগুরার নাকোল রাইচরণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আবদুল মান্নানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মুনীর হোসেনকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার (৩ আগস্ট) বিদ্যালয় পরিচালনা পরিষদের সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান বিদ্যালয় পরিচালনা পরিষদের দায়িত্বপ্রাপ্ত সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন।

বিদ্যালয়ের অভ্যন্তরীণ অডিট কমিটির প্রতিবেদনের ভিত্তিতে শেখ আবদুল মান্নানের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ ওঠে। এর মধ্যে রয়েছে— ব্যাংকে টাকা জমা না দিয়ে নগদ অর্থ হাতে রেখে ব্যয় করা, অর্থ আত্মসাৎ ও তছরুপ, শিক্ষার্থীদের বৃত্তির টাকা না দিয়ে খরচ করা, প্রশাসনিক দায়িত্বে অবহেলা এবং বিদ্যালয় পরিচালনায় ব্যর্থতা। এসব অভিযোগে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলে তিনি সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হন। এর প্রেক্ষিতে বিদ্যালয় পরিচালনা পরিষদ তাকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেয়। পাশাপাশি কেন তাকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না, সে বিষয়ে ১৫ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

এ সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না দিলে এবং তদন্ত কমিটির রিপোর্টে দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে চূড়ান্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া আগামী তিন দিনের মধ্যে বিদ্যালয়ের যাবতীয় কাগজপত্র, আয়-ব্যয়ের হিসাব ও অন্যান্য দাপ্তরিক তথ্য ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুনীর হোসেনকে বুঝিয়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৭ ফেব্রুয়ারি প্রধান শিক্ষক রফিকুল আলা অবসরে যাওয়ার পর সহকারী প্রধান শিক্ষক মুনীর হোসেনকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তবে তৎকালীন পরিচালনা পরিষদের সভাপতি ও শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমাউনুর রশিদ মুহিত কোনো কারণ দর্শানো নোটিশ ছাড়াই মুনীর হোসেনকে সাময়িক বরখাস্ত করে সহকারী শিক্ষক সুবর্ণা জামানকে অনিয়মতান্ত্রিকভাবে দায়িত্ব দেন এবং একই তারিখে একটি নিয়োগ বোর্ড গঠন করে শেখ আবদুল মান্নানকে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেন।

পরে ৮ এপ্রিল প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই শেখ আবদুল মান্নানের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠতে থাকে। দায়িত্ব গ্রহণের প্রথম ১০ মাসেই তিনি বিদ্যালয় ফান্ডের ২৪ লাখ ২৪ হাজার ৪৮৩ টাকা ব্যাংকে জমা না করে বিভিন্ন ভাউচারের মাধ্যমে তছরুপ করেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় অন্য শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

Tag
আরও খবর