রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত



চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


রোববার (৯ এপ্রিল) নগরীর জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে অংশ নেন সিইউজে সদস্য, তাদের পরিবারবর্গ, কর্মরত সাংবাদিক , আমন্ত্রিত অতিথিরা ও ঢাকা থেকে এসে যোগ দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ।


সিইউজের যুগ্ম সম্পাদক সাইদুল ইসলামের সঞ্চালনায় ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিইউজে সভাপতি তপন চক্রবর্তী এবং স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম। 

আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষাউপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, একুশে পদকপ্রাপ্ত দৈনিক আজাদীর সম্পাদক এমএ মালেক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়, চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাই-কমিশনার ডা. রাজীব রঞ্জন, চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান, চট্টগ্রাম পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, দক্ষিণ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোতাহেরুল ইসলাম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলী আব্বাস, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী ব্যারিস্টার মনোয়ার হোসেন, বিএফইউজের সহ-সভাপতি শহীদ উল আলম, সাবেক সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সিইউজের সাবেক সভাপতি মোহাম্মদ আলী ও নাজিমুদ্দীন শ্যামল, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজা, সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ফরিদ ও সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক।


উক্ত ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সিএমপি উপ-কমিশনার (উত্তর) মো. মোখলেসুর রহমান, সিইউজের আপদকালীন ফান্ডের প্রধান পৃৃষ্ঠপোষক শফিকুল আলম জুয়েল, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব আবুল হাসেম বক্কর ও সিইউজের দাতা সদস্য ফরিদ মাহমুদ। 


উপস্থিত ছিলেন সিইউজের সাবেক সভাপতি এম নাসিরুল হক ও মোস্তাক আহমদ, সাবেক সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র দাশ ও আসিফ সিরাজ, বিএফইউজের নির্বাহী সদস্য আজহার মাহমুদ, সিইউজের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ রুবেল খান, সহ-সভাপতি অনিন্দ্য টিটো, অর্থ সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সরওয়ার কামাল, নির্বাহী সদস্য আলাউদ্দিন হোসেন দুলাল, সুপ্রভাত বাংলাদেশ ইউনিট প্রধান স ম ইব্রাহিম, দৈনিক পূর্বকোণ ইউনিট প্র্রধান মিহরাজ উদ্দিন রায়হান, পূর্বদেশ ইউনিট প্রধান জীবক বড়ুয়া, প্রতিনিধি ইউনিটের ভারপ্রাপ্ত প্রধান সোহেল সরওয়ার ও টিভি ইউনিটের প্রধান মাসুদুল হক।


আরও খবর







6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

১ দিন ৭ ঘন্টা ৯ মিনিট আগে