জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ে ফুল ফ্রি স্কলারশিপ, জুনে শেষ আবেদন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 11-04-2023 03:57:29 am

আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিনামূল্যে স্নাতকোত্তরের সুযোগ দিচ্ছে স্কটল্যান্ডের এডিনবার্গ বিশ্ববিদ্যালয়। “গ্লোবাল অনলাইন ডিস্ট্যান্স লার্নিং স্কলারশিপ” এর আওতায় এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ এডিনবার্গ বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত আরও কয়েকটি দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৫ জুন। 


ইউরোপের দেশ স্কটল্যান্ড। ছোট হলেও ইতিহাসের কালক্রমে আধুনিক বিশ্বে দেশটির বিরাট প্রভাব রয়েছে। স্কটিশ উদ্ভাবকরা শিল্প-বিপ্লবকে চালিত করে এমন প্রযুক্তি উদ্ভাবনে ভূমিকা রেখেছেন। সেখানকার দার্শনিকেরা গণতন্ত্র, মুক্তবাক, লিঙ্গ ও সামাজিক সমতাসহ বেশকিছু রাজনৈতিক মতাদর্শ গঠনে সহায়তা করেছেন। সব মিলিয়ে স্কটল্যান্ড একাডেমিক গবেষণা ও নতুনত্বের অন্যতম একটি কেন্দ্র। আর তাইতো ইউরোপে উচ্চশিক্ষার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের অন্যতম পছন্দ স্কটল্যান্ড।


এডিনবার্গ বিশ্ববিদ্যালয় স্কটল্যান্ডের সবচেয়ে সেরা এবং প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। চারুকলা, মানবিক এবং কম্পিউটার বিজ্ঞানের কোর্সে এর সুখ্যাতি রয়েছে। 


◾ সুযোগ-সুবিধাসমূহ:

সকল ধরনের টিউশন ফি মওকুফ করা হবে এবং এটি প্রোগ্রামের সময়সীমা অনুযায়ী চলমান থাকবে। 


◾ আবেদনের যোগ্যতা:

• স্নাতক ডিগ্রীধারী হতে হবে। 

• একাডেমিক ফলাফল ভালো হতে হবে। 

• বিশ্ববিদ্যালয়ের ভর্তির প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।

• ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে।


◾ আবেদন প্রক্রিয়া:

আবেদন করতে লগ ইন করুন এখানে : https://www.myed.ed.ac.uk/myed-progressive/।


বিস্তারিত জানতে ক্লিক করুন : https://www.ed.ac.uk/student-funding/postgraduate/e-learning/online-masters 

আরও খবর