গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল, খালাস পেলেন স্ত্রী জাল নোট চেনার কৌশল শেখাতে নোয়াখালীতে কর্মশালা

ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা


সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক অসুস্থ গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে হাসপাতালের প্যাথলজি বিভাগের এক আউটসোর্সিং কর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মাহমুদুল হাসান (২৪) নামের ওই কর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে হাসপাতাল থেকেই তাঁকে আটক করা হয়।


আটক মাহমুদুল হাসান সাতক্ষীরা শহরের দক্ষিণ কাটিয়া ঢালিপাড়ার বাসিন্দা নজরুল ইসলামের ছেলে।


অভিযোগ সূত্রে জানা যায়, ওই গৃহবধূ অসুস্থ অবস্থায় চিকিৎসা নিতে সাতক্ষীরা সদর হাসপাতালে আসেন। এ সময় হাসপাতালের প্যাথলজি বিভাগে কর্মরত আউটসোর্সিং কর্মী মাহমুদুল হাসান তাঁর সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন পরীক্ষার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন।


একপর্যায়ে অভিযুক্ত মাহমুদুল ওই নারীকে প্রস্রাবের নমুনা নিয়ে আসতে বলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে নমুনা আনতে গেলে প্যাথলজি কক্ষের দরজা বন্ধ করে তাঁকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন ওই গৃহবধূ।


ঘটনার পর ওই নারী বাড়িতে ফিরে তাঁর স্বামীকে বিষয়টি জানান। পরে মঙ্গলবার দুপুরে স্বামীকে সঙ্গে নিয়ে সাতক্ষীরা থানায় উপস্থিত হয়ে অভিযুক্ত মাহমুদুল হাসানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে অভিযুক্তকে আটক করে।


এদিকে, ঘটনার খবর ছড়িয়ে পড়লে হাসপাতাল ও স্থানীয় এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। চিকিৎসা নিতে আসা একজন রোগীর সঙ্গে এমন গুরুতর অপরাধের অভিযোগ ওঠায় হাসপাতালের রোগী নিরাপত্তা এবং চিকিৎসাসেবার পরিবেশ নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।


সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় ওই গৃহবধূ ধর্ষণের অভিযোগে মামলা করেছেন। ভুক্তভোগীর চিকিৎসা ও প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষার জন্য তাঁকে পুলিশি ব্যবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়েছে।


পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি আইনগতভাবে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Tag
আরও খবর