শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল

মার্কেট, শপিংমলগুলোতে নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে : আইজিপি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 11-04-2023 04:08:01 am

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আজ বলেছেন, শহরের মার্কেট ও শপিংমলগুলোতে নিখুঁত নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে।



কারওয়ান বাজারে বসুন্ধরা শপিংমল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, বিভিন্ন পর্যায়ে নিরাপত্তা বলয় তৈরির পাশাপাশি শহরের সব মার্কেট ও শপিংমলে নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।


আইজিপি বলেন, জনগণ যাতে নির্বিঘ্নে ঈদের কেনাকাটা করতে পারে সেজন্য ট্রাফিক ব্যবস্থাও জোরদার করা হয়েছে।পরিদর্শনকালে তিনি নগরীর মার্কেট ও শপিংমলের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দোকানি ও ক্রেতাদের সঙ্গে কথা বলেন।


তিনি বলেন, ট্রাফিক বিভাগ ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখতে কাজ করছে, অতিরিক্ত কমিশনাররাও ইফতার পর্যন্ত সড়কে অবস্থান করছেন।


 তিনি বলেন, ডিএমপি কমিশনার সড়কে কর্তব্যরত বাহিনীকে নিয়ে ইফতার করছেন।ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক, অতিরিক্ত আইজিপি মো: আতিকুল ইসলাম, সিটিটিসি প্রধান ও অতিরিক্ত কমিশনার মো: আসাদুজ্জামান, অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান মো: হারুন-অর-রশিদ এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আইজিপির সঙ্গে ছিলেন।


পহেলা বৈশাখ ও পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সারাদেশের মার্কেট, শপিংমল ও সড়কে নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এ লক্ষ্যে মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ, র‌্যাব, এপিবিএন ও গোয়েন্দা সংস্থা একসঙ্গে কাজ করে যাচ্ছে।


আইজিপি বলেন, "পহেলা বৈশাখ নিয়ে আমরা এখনো কোনো হুমকি পাইনি। তবে পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে।"

আরও খবর