অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারিয়াকান্দিতে ইদ সামগ্রী বিতরণে ম.আব্দুর রাজ্জাক

বগুড়ার সারিয়াকান্দিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।


১১ এপ্রিল (মঙ্গলবার) দুপুর ২ টায় সারিয়াকান্দি উপজেলা পরিষদ প্রাঙ্গনে এই ইফতার সামগ্রী বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও বগুড়া জেলা আ'লীগের সদস্য ম. আব্দুর রাজ্জাকের অর্থায়নে সারিয়াকান্দি উপজেলার সদর ও হাট ফুলবাড়ী ইউনিয়ন এলাকার আট শতাধিক দুঃস্থ নারী ও পুরুষের মাঝে (এক প্যাকেট পোলার চাল, এক প্যাকেট লাচ্ছা, এক প্যাকেট চিনি, এক প্যাকেট সয়াবিন তেল, এক প্যাকেট মসুর ডাল, এক প্যাকেট লবণ ও এক প্যাকেট পেঁয়াজ ভরা একটি ব্যাগ) এসব বিতরণ করা হয়।

এসময় আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সারিয়াকান্দি উপজেলা আ'লীগের সভাপতি ও সারিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও বগুড়া জেলা আ'লীগের সদস্য ম. আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত, সারিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাঈমুর রাজ্জাক তিতাস, বগুড়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মহিদুল ইসলাম জয় সহ আ'লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর