ইসলামপুরে ড্রেন পরিচ্ছন্ন কাজ পরিদর্শন করেছেন পৌর প্রশাসক নাজমুল হুসাইন পাটকেলঘাটায় ভাগ্যকুল মিষ্টান্ন কারখানার বর্জ্য থেকে ছড়িয়ে পড়ছে বিভিন্ন রোগজীবাণু ‎ ইসলামপুরে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন ইউএনও নাজমুল হুসাইন ইতালিতে ঘণ্টায় ১০ ইউরো ন্যূনতম মজুরির দাবি: পার্লামেন্টে তুমুল বিতর্ক, প্রবাসীদের মধ্যে উত্তেজনা চৌদ্দগ্রাম বিএনপি'র জগন্নাথদীঘি স্বেচ্ছাসেবকদলের ২ নেতার নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অপতথ্য ও সাইবার ক্রাইম প্রতিরোধে আলোচনা সভা ইসলামপুর পৌর শহরের ড্রেন পরিচ্ছন্ন কাজ পৌর প্রশাসকের পরিদর্শন সুন্দরবনে বনবিভাগের অভিযানে হরিণ শিকারের ফাঁদ উদ্ধার মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে রাজগঞ্জে পুলিশ-জনতা সংহতি সমাবেশ মাদারীপুরে তেলবাহী ট্রাকে ডাকাতির মামলায় গ্রেপ্তার ২ আশাশুনিতে খাল দখলের অপপ্রচারের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের সংবাদ সম্মেলন ‎মোংলায় ইজিবাইক চাপায় স্কুলছাত্রী নিহত ক্ষেতলালে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাতক্ষীরায় কলারোয়ার পুত্রবধূ তুলি দুর্গাপুরে অবৈধ পেট্রোল মজুদ: ৪০০ লিটার জব্দ, ব্যবসায়ীকে লক্ষ টাকা জরিমানা লাখাইয়ে এসএসসি ও সমমানের দাখিল পরীক্ষা শুরু। ৩৬ থেকে ৪০ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা যশোরের সাবিরা মুন্নী পাচ্ছেন বিএনপির সংসদীয় টিকিট: সংরক্ষিত আসনে প্রার্থী ঘোষণা শিবচরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন, ৩১ হাজার শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য মাদারীপুরে প্রবেশপত্র বঞ্চিত ২০ এসএসসি পরীক্ষার্থী, বিদ্যালয়ে বিক্ষোভ

আলোকিত এক নতুন সকালের প্রত্যাশায় - জাহেদ কায়সার

ছবি - জাহেদ কায়সার ।



আলোকিত এক নতুন
সকালের প্রত্যাশায় -

     জাহেদ কায়সার 

       প্রতিটি সূর্যোদয়ে একটি করে নতুন দিনের সূচনা হয়। এক চিলতে রোদ হেসে ওঠে পূর্ব দিগন্তে।  দিনর শুরুতে  রৌদ্রকরোজ্বল সকালটা  বলে দেয় ,  সারাটা দিন কেমন  যাবে  ........ আমাদের চারিধারের এই সকাল কি সে কথা বলে ? যে  সকাল  নিঠুর দারিদ্রের মেঘময় অন্ধকার ,  সে মেঘ কেটে রোদের দেখা কি মিলবে ? রাষ্ট্র-সমাজের অবহেলা , কর্ম-সংস্থানের অনুপস্থিতি, অর্থনৈতিক বৈসাম্যের সকল কলা-কুশলতার যাতাকল যে পিষে মারে আমাদের চক্ষু উন্মীলনের আগেই ! এই বিষবাষ্পে শ্বাস টেনে টেনে খুঁইয়ে ফেলি শিশুকাল , আমাদের কৈশোর , আমাদের যাবতীয় দিন । এ নিষ্টুরতা আমাকে করেনা মহান , করেনা   সম্মান !

যে সকাল আমাদের  দুঃখ-সুখ , কান্না-হাসি, প্রাপ্তি-অপ্রাপ্তির চক্রবুহ্য ঘিরে রাখে  চারিধার । যেমন ঘিরে থাকে স্বপ্নও আমাদের ...........

বেঁচে থাকার অসম দৌঁড়ে যে মানুষ নামের আত্মীয়গুলো অনাত্মীয় হয়ে কোথায় ভেসে যায় ক্রমে ক্রমে, তারই যেটুকু ছবি বিশদ হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে এখানে ওখানে , তাই-ই বলে কি সকাল  থেমে থাকে।

মানুষ এখন এক সর্বনাশা দৌড়ের মাঠে ঘাম ঝরায় । দৌড়ে সবাইকে পিছে ফেলে এগিয়ে যাবার তাড়নায় পরিপাশ বেমালুম ভুলে গেছে মানুষ । জনমানুষের এই স্বার্থপরতার নিঠুর থাবার নীচে যে মানুষের সম্পর্কের অনেক ছিঁটেফোঁটাই  নেই।
   তার পরও জীবন থেমে থাকেনা , বয়ে চলে নিরবধি ।
স্নেহ – মায়া – মমতা – ভালোবাসার বন্ধনে চলতে হয়  জীবনেন ক্যানভাসে ।
  কারণ জীবনের সাথে জড়িয়ে থাকে যে এক অসহায় দায়িত্ববোধের দায় !
জীবনে হযতো  আকাশ ছোঁয়া অট্টালিকার আলোকিত জানালার ফাঁক গলে এর গন্ধ কখনই আপনার অন্দর মহলে ঢোকেনা । আর ঢুকলেও সে গন্ধের স্বরূপ আপনার মস্তিষ্কের কোনও তন্ত্রীতে আঘাত করেনা । শুধু জীবন বয়ে চলে তার পথ ধরে, একাকী ....  অমানিশা  ঘোর অন্ধকারে।

এক সময়  আবার সকাল হয়।  প্রকৃতি  নীরবতা ভেঙে আড়মোড়া দিয়ে জেগে ওঠে। কর্মব্যস্ত আরও একটি সকাল শুরু হয় প্রাকৃতির  নিয়মে।  মানুষ নতুন উদ্যমে ছুটে যায় আপন আপন কর্মে। ফেলে আসা দিনের ব্যর্থতাকে ভুলে  হাঁটতে থাকে  সাফল্যের পথে।  এগিয়ে যেতে থাকে
দৃঢ প্রত্যয়ে, আলোকিত এক নতুন
সকালের প্রত্যাশায়...

লেখক - সাংবাদিক ,  সংগঠক। 

আরও খবর