সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার

 সাতক্ষীরার শ্যামনগরে নিখোঁজের চার দিন পর ধান ক্ষেত থেকে মনোরঞ্জন মন্ডল(৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী।  

সোমবার(২৬ অক্টোবর) সকালে উপজেলার কৈখালী ইউপির শৈলখালী এলাকার একটি ধানক্ষেত থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।  মনোরঞ্জন মন্ডল একই উপজেলার কৈখালী ইউপির যাদবপুর গ্রামের দিগম্বর মন্ডলের ছেলে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয় চার দিন আগে ধানক্ষেতে কীটনাশক প্রয়োগের উদ্দেশ্যে বাড়ী থেকে বের হন মনোরঞ্জন মন্ডল।  এর পর তিনি আর বাড়ীতে ফিরে আসেননি।  তাঁর খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে অনুসন্ধান করেন।  অবশেষে সোমবার সকালে স্থানীয়রা শৈলখালী এলাকার ধানক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখেন। পর শ্যামনগর থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন স্থানীয়রা।  

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম পাটোয়ারী জানান,মনোরঞ্জন মন্ডল গত চার দিন নিখোঁজ ছিলেন।পরিবারের লোকজন ও স্থানীয়রা  বিভিন্ন স্থানে খোঁজা খুঁজি করে তাকে পাননি।  সকালে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।  পুলিশ মরদেহ উদ্ধার করেছে।  তিনি বলেন ধারণা করা হচ্ছে তিনি নিজ জমিতে কীটনাশক প্রয়োগ করা কালিন বিষ ক্রিয়ায় স্ট্রোক জনিত কারণে মারা গেছেন।  তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।  তবে সঠিক তথ্য উদ্ঘাটনে মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে।  

Tag
আরও খবর