সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু

দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু

দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু




 রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পুরাভিটায় রাজবাড়ী পৌরসভার মালিকানাধীন জমি অবৈধ দখলমুক্ত করতে উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন ও রাজবাড়ী পৌরসভা। এ লক্ষ্যে যৌথভাবে জমি পরিমাপ ও সীমানা নির্ধারণের কাজ শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরিমাপ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইফুল হুদা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খানের নেতৃত্বে সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে জমি পরিমাপ কার্যক্রম শুরু করেন। এ সময় রাজবাড়ী পৌরসভার সার্ভেয়ার, উপজেলা ভূমি কার্যালয়ের সার্ভেয়ার, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পুরাভিটা এলাকায় রাজবাড়ী পৌরসভার খতিয়ানভুক্ত প্রায় দুই একর নয় শতাংশ জমি রয়েছে। এসব জমির বেশিরভাগ অংশ অবৈধভাবে দখল করে বসবাস ও স্থাপনা নির্মাণের অভিযোগ রয়েছে। জমির সঠিক সীমানা নির্ধারণ এবং পৌরসভার মালিকানাধীন সম্পত্তি বুঝে নেওয়ার লক্ষ্যে এ পরিমাপ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বাবলু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশাররফ আহমেদ, সাবেক সদস্যসচিব নাজিরুল ইসলাম তিতাসসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।

জমি পরিমাপ কার্যক্রমের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল হুদা বলেন, “পুরাভিটা নামের এই স্থানটি রাজবাড়ী পৌরসভার মালিকানাধীন সম্পত্তি। পূর্বের রেকর্ডে রেলওয়েরও কিছু মালিকানা ছিল। রাজবাড়ী পৌরসভার পক্ষ থেকে এ বিষয়ে আমাদের কাছে আবেদন করা হয়েছে। এখানে পৌরসভার খতিয়ানভুক্ত প্রায় দুই একর নয় শতাংশ জমি রয়েছে। জমিটি পরিমাপ করে সীমানা নির্ধারণ এবং পৌরসভাকে তার মালিকানাধীন সম্পত্তি বুঝিয়ে দেওয়ার লক্ষ্যে আমরা আজ কাজ শুরু করেছি।”

তিনি আরও বলেন, “আমাদের সঙ্গে রাজবাড়ী পৌরসভার সার্ভেয়ার, উপজেলা ভূমি কার্যালয়ের সার্ভেয়ার, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় ব্যক্তিরা রয়েছেন। দীর্ঘদিন ধরে পুরাভিটা এলাকাকে ঘিরে মাদকসহ বিভিন্ন বিষয়ে অভিযোগ রয়েছে। আমরা এ এলাকার বদনাম ঘোচাতে চাই। পৌরসভার মালিকানাধীন জমি উদ্ধার করাই আমাদের মূল উদ্দেশ্য। প্রয়োজন হলে অবৈধ দখলদারদের উচ্ছেদে অভিযান পরিচালনা করা হবে।”

সংশ্লিষ্টদের মতে, জমির পরিমাপ ও সীমানা নির্ধারণের মাধ্যমে পৌরসভার মালিকানাধীন সম্পত্তি চিহ্নিত করা সম্ভব হবে। পরবর্তী সময়ে যাচাই-বাছাই ও আইনগত প্রক্রিয়া অনুসরণ করে অবৈধ দখল উচ্ছেদসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হতে পারে।

স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসনের এ উদ্যোগের মাধ্যমে পুরাভিটা এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানের পাশাপাশি সরকারি ও পৌরসভার সম্পত্তি রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।


আরও খবর