জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

তিন কোটি টাকার অবৈধ সম্পদ, ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 12-04-2023 03:09:26 pm

তিন কোটি ২৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে লাইফ ওয়ে প্রাইভেট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের এমএলএম ব্যবসায়ী মো. মুকুল গাজীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।


বুধবার (১২ এপ্রিল) দুদকের গাজীপুর সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক মো. সাইদুজ্জামান বাদী হয়ে মামলাটি করেন। আসামির বিরুদ্ধে দুদক আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় অভিযোগ আনা হয়েছে।


মামলার এজাহার সূত্রে জানা যায়, দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে নিজের ৬০ লাখ ৩৮১ টাকার সম্পদের তথ্য গোপন করে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়েছেন মুকুল গাজী। সম্পদের তথ্য গোপনসহ মোট তিন কোটি ২৬ লাখ ২৬ হাজার ৬৮৭ টাকার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ অবৈধ সম্পদের প্রমাণ পাওয়া যায়।


মো. মুকুল গাজী দুদকে সম্পদ বিবরণীতে ছয় কোটি ৩১ লাখ ৪১ হাজার ৫৫৫ টাকার স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব দাখিল করেন। এ সম্পদ বিবরণী যাচাই ও অনুসন্ধানকালে প্রাপ্ত রেকর্ডপত্র পর্যালোচনায় ৬০ লাখ ৩৮১ টাকার সম্পদের তথ্য গোপনের সত্যতা পাওয়া যায়। এছাড়া স্থাবর-অস্থাবর মিলিয়ে দুই কোটি ৬৬ লাখ ২৫ হাজার ৬১৯ টাকার অবৈধ সম্পদের প্রমাণ পায় দুদক।

আরও খবর