অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

মাসুদের ধর্ষণে কিশোরী অন্তঃসত্ত্বা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-08-2022 11:01:17 am

সংগৃহীত ছবি

◾ নিউজ ডেস্ক


নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছারপুর ইউনিয়নে এক কিশোরীকে (১৭) ধর্ষণের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাতে কোম্পানীগঞ্জ থানায় ভুক্তভোগী কিশোরীর মা একটি মামলা করেন।


মামলা সূত্রে জানা গেছে, চলতি বছরের ৮ ফেব্রুয়ারি স্বামী, ছেলে ও মেয়েকে বাড়িতে রেখে বাবার বাড়ি বেগমগঞ্জ উপজেলার রসুলপুরে যান মামলার বাদী ও ভুক্তভোগী কিশোরীর মা। রাত সাড়ে ৮টার দিকে মানসিক ভারসাম্যহীন বাবা ও ছোট ভাইকে খাবার খাইয়ে নিজের ঘরে ঘুমাতে যায় ওই কিশোরী। রাত ১টার দিকে প্রতিবেশী রফিকুল ইসলাম মাসুদ (৩৫) তাকে ধর্ষণ করেন।


এ ঘটনা কাউকে জানালে তাকে হত্যার হুমকি দেন মাসুদ। কয়েকদিন আগে কিশোরীর শারীরিক পরিবর্তন দেখা দিলে পরিবারের লোকজন জিজ্ঞাসা করলে ভুক্তভোগী ধর্ষণের বিষয়টি জানায়। এরপর তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে পরীক্ষার পর জানা যায়, সে সাত মাসের অন্তঃসত্ত্বা। এরপর গতকাল রাতে ভুক্তভোগী কিশোরীর মা মাসুদের নামে মামলা করেন। 


কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদেকুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরও খবর