অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

জাতীয় সংগীত দিয়ে শেষ হলো বটমূলের বৈশাখী উৎসব

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-04-2023 05:54:12 am

বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হলো নতুন বছর ১৪৩০। সকাল ৬টা ১৫ মিনিটে রমনা বটমূলে ছায়ানটের শিল্পীদের এক অনুষ্ঠানের মাধ্যমে স্বাগত জানানো হয় নতুন বছরকে। সকাল ৮টা ২৫ মিনিটে অনুষ্ঠান শেষ হয় জাতীয় সংগীতের মাধ্যমে। এরপর অনুষ্ঠানে যোগ দেওয়া দর্শক-শিল্পীরা রমনা থেকে বেরিয়ে চারুকলার দিকে যান।


এর আগে সকাল ৬টা ১৫ মিনিটে যন্ত্রবাদনের মাধ্যমে রমনার বটমূলে শুরু হয় বাঙালির বর্ষবরণ। নতুন বছরের প্রথম সূর্য ওঠার শুরুতেই আনন্দঘন পরিবেশে সম্মিলিত কণ্ঠে ছায়ানটের শিল্পীরা রবীন্দ্রসংগীতের মাধ্যমে নতুন বঙ্গাব্দ ১৪৩০-কে স্বাগত জানান।


এরপর একে একে ১০টি সম্মিলিত গান, ১১টি একক গান, দুটি আবৃত্তি আর সবশেষে জাতীয় সংগীতের মাধ্যমে শেষ হয় পহেলা বৈশাখের উৎসব। জাতীয় সংগীত গাওয়ার সময় বটমূলে আসা সবাই দাঁড়িয়ে ছায়ানটের শিল্পীদের সঙ্গে জাতীয় সংগীতে সুর মেলান।


এরপর অনেকেই রমনা বটমূল থেকে বের হয়ে চারুকলার দিকে যান। সেখানে মঙ্গল শোভাযাত্রায় যোগ দেবেন তারা।

আরও খবর