অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

‘একাত্তরের অপশক্তি মঙ্গল শোভাযাত্রা বন্ধে যড়যন্ত্র করছে’

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-04-2023 06:06:21 am

একাত্তরের অপশক্তি মঙ্গল শোভাযাত্রা বন্ধ করতে নানা যড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ।


শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে মঙ্গল শোভাযাত্রা শুরুর আগে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।


অধ্যাপক মুহাম্মদ সামাদ বলেন, মঙ্গল শোভাযাত্রা আমাদের একটি ওয়ার্ল্ড হেরিটেজ। পশ্চিমবঙ্গেও নানা আয়োজনে আনন্দমুখর পরিবেশে পহেলা বৈশাখ পালন করছে। সুচিত্র পরিবেশে বিচিত্র লোকের বসবাস থাকে। যারা মঙ্গল শোভাযাত্রাকে পছন্দ করে না, যারা একাত্তরের অপশক্তি, যারা আমাদের মুক্তিযুদ্ধকে মেনে নেয়নি, তারাই এটা বন্ধ করতে নানা যড়যন্ত্র করছে। উকিল নোটিশ, বিভিন্ন মামলা দিয়ে নানা রকমের মিথ্যা হুমকি দিয়ে চলে গেলো।


তিনি বলেন, বাঙালি বীরের জাতি। তারা রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছে। তারা এসব হুমকি ভয় পায় না, মাথা নত করবে না।


তিনি বলেন, ‘বরিষ ধরা মাঝে শান্তির বারি’, এ শুষ্ক পৃথিবীতে শান্তির বারি বর্ষিত হোক, জল বর্ষিত হোক। আমাদের এ দেশ ফুলে-ফলে এবং সবুজে ভরে উঠুক। আর এ দেশ স্নিগ্ধ হোক, এ বৈশাখে এটাই আমাদের মূল প্রতিপাদ্য।


এবারের আয়োজন অনেক সুন্দর হয়েছে বলেও জানান উপ-উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সামাদ।

আরও খবর