মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

অস্ট্রেলিয়ায় সবচেয়ে বড় শহরের তকমা হারালো সিডনি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 17-04-2023 02:54:39 pm

জনসংখ্যার পরিসংখ্যানে অস্ট্রেলিয়ায় সবচেয়ে বড় শহরের তকমা এতদিন ছিল সিডনির ওপর। কিন্তু সীমানা নতুন করে নির্ধারণের পর সে অবস্থান হারালো শহরটি। এক্ষেত্রে এক নম্বরে উঠে এসেছে মেলবোর্ন। একশ বছরেরও বেশি সময় পর দেশটির পরিসংখ্যানে এমন পরবির্তন সামনে এল।


সবশেষ হিসাবে দেখা গেছে, মেলবোর্নের জনসংখ্যা ৪ কোটি ৮ লাখ ৭৫ হাজার ৪০০ জন, যা সিডনির চেয়ে বেশি। কিন্তু এই পরিসংখ্যান তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ শহরগুলোকে বিবেচনায় নিয়েছে অস্ট্রেলিয়ার পরিসংখ্যান ব্যুরো।


২০২১ সাল পর্যন্ত আদমশুমারির তথ্য অনুযায়ী, মেলবোর্নের তুলনায় সিডনির গুরুত্বপূর্ণ এলাকায় জনসংখ্যা বেশি ছিল। তবে সম্প্রতি মেলবর্নের সঙ্গে মেল্টন যুক্ত হয়েছে। এতে সেখানের জনসংখ্যা বেড়ে গেছে।


পরিসংখ্যান ব্যুরো আরও জানিয়েছে, যারা নিয়মিত সামাজিক কার্যক্রমের সঙ্গে যুক্ত, কেনাকাটা করে বা শহরের মধ্যে কাজ করে, কিন্তু এর আশেপাশের ছোট শহর ও গ্রামীণ এলাকায় বসবাস করে তাদের এই পরিসংখ্যানে অন্তর্ভুক্ত করা হয়েছে।


তবে পুরো অঞ্চল বিবেচনায় সিডনির জনসংখ্যা এখনো বেশি। ফেডারেল সরকার পূর্বাভাসে জানিয়েছে, গ্রেটার মেলবোর্ন ২০৩১-২০৩২ সালে গ্রেটার সিডনিকে ছাড়িয়ে যাবে।


সিডনি হচ্ছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েল্সের রাজধানী। শহরটি অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলের জ্যাকসন বন্দরকে ঘিরে অবস্থিত। শহরটি স্থলভাগের অভ্যন্তরে পশ্চিমের ব্লু পর্বতমালার দিকে প্রায় ৭০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়েছে।

আরও খবর