‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে পরিবহন নেতাদের সঙ্গে বৈঠকে আইজিপি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 17-04-2023 07:38:28 pm

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সড়ক ও মহাসড়কে সুষ্ঠু যানবাহন চলাচলের জন্য পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।


সোমবার (১৭ এপ্রিল) দুপুরে পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে পুলিশ আইজিপির সভাপতিত্বে মতবিনিময় সভা শুরু হয়।


ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ পুলিশ। সবার ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে ও কিছু নির্দেশনা বাস্তবায়ন করতে পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন আইজিপি। বৈঠকে সড়কের বিভিন্ন সমস্যা ও সমাধানের ইস্যু নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।


সভায় উপস্থিত রয়েছেন-সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব। পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন), ডিএমপি কমিশনার, হাইওয়ে পুলিশের প্রধান, বিআরটিএর যুগ্ম সচিব, ঢাকা রেঞ্জ ডিআইজি ও ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার।


এছাড়া সব বিভাগের রেঞ্জ ডিআইজি, সব মেট্রোপলিটনের কমিশনার, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরিয়তপুর, মাদারীপুর, গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, সিরাজগঞ্জ, ও কুমিল্লা জেলার পুলিশ সুপাররা সভার ভার্চুয়ালি যুক্ত হয়েছেন।


এছাড়াও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি, ঢাকা জেলা সড়ক পরিবহন যানবাহন ইউনিয়ন, ফুলবাড়িয়া বাস টার্মিনাল মালিক সমিতি, ঢাকা জেলা বাস টার্মিনাল শ্রমিক ইউনিয়ন, সায়েদাবাদ বাস মালিক সমিতি ও বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোশিয়েশনের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত রয়েছেন।

আরও খবর







6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

১ দিন ১২ ঘন্টা ১৩ মিনিট আগে