মায়ের ইসালে সওয়াবে মাসব্যাপী বিনামূল্যে চিকিৎসা দেবেন ডা. ইকবাল হোসেন নিজামী জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিলেট জেলা কমিটিকে বিশ্বনাথ উপজেলা বিএনপির অভিনন্দন লাখাইয়ে কৃষক কার্ড ও কৃষি প্রণোদনার বিতরণ কার্যক্রমের উদ্বোধন। স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী মিঠাছড়া বাজারে উমা জুয়েলার্সের উদ্বোধন, ৩ দিন মজুরি ও ভ্যাট ফ্রি কালিগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২ নোয়াখালীতে খাবার অপচয় রোধে মতবিনিময় সভা নোয়াখালীতে প্রতিদিনের ন্যায় কিশোর গ্যাংবিরোধী আরো আটক ৬৮ জন নিখোঁজের ২১ ঘন্টা পর নওয়াপাড়া ভৈরব নদ থেকে শিশুর মরদেহ উদ্ধার মানুষের সেবক হয়ে বেঁচে থাকতে চাই: ফাজিলপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদ আলী পাংশায় জুয়েলারি দোকানে চুরি: ১৫ ভরি স্বর্ণ ও ২২০ ভরি রূপার গহনা উদ্ধার, গ্রেপ্তার ১ দৌলতদিয়ার প্রিয় মুখ মোহন মন্ডলের জানাজা ও দাফন সম্পন্ন গোয়ালন্দে বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠন, শপথ গ্রহণ মোংলায় বিশ্ব প্রবীণ দিবস পালিত শ্যামনগরে চাউলখোলার বেড়িবাঁধ সংস্কারের দাবিতে মানববন্ধন বর্ণাঢ্য আয়োজনে গুড়পুকুর মেলার উদ্বোধন আন্তর্জাতিক প্রবীণ দিবসে শেরপুরে র‍্যালি ও আলোচনা সভা শেরপুরে বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তির অর্থ, ক্রেস্ট ও সনদ বিতরণ পীরগাছায় মাসব্যাপী গণসংযোগ কর্মসূচির সমাপনী দিনে ইউনিয়ন জামাতের কর্মী সমাবেশ লালপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আলোচিত স্কুলছাত্রী অদিতা হত্যা মামলায় গৃহশিক্ষকের বিরুদ্ধে চার্জশিট জমা।

আলোচিত স্কুলছাত্রী অদিতা হত্যা মামলায় গৃহশিক্ষকের বিরুদ্ধে চার্জশিট জমা।



আলোচিত স্কুলছাত্রী অদিতা হত্যা মামলায় গৃহশিক্ষকের বিরুদ্ধে চার্জশিট জমা।


রিপন মজুমদার বেগমগঞ্জ প্রতিনিধি নোয়াখালী 


নোয়াখালীতে স্কুলছাত্রী তাসনিয়া হোসেন অদিতা হত্যা মামলার অভিযোগপত্র জমা দিয়েছে সুধারাম থানার পুলিশ। অভিযোগপত্রে অদিতার সাবেক গৃহশিক্ষক আবদুর রহিম রনিকেই অভিযুক্ত করা হয়েছে।


সোমবার ১৭ এপ্রিল দুপুর দুইটা পর অদিতা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা সুধারাম মডেল থানার উপপরিদর্শক (এসআই) স্পেসল্যাব চৌধুরী প্রমোজ নোয়াখালী মুখ্য বিচারিক আদালতে এ অভিযোগপত্র জমা দেন।

২০২২ সালের ২২ সেপ্টেম্বর বিকেলে জেলা শহরের পূর্ব লক্ষ্মীনারায়ণপুর এলাকায় নিজ বাসা থেকে নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাসনিয়া হোসেন অদিতার (১৪) মরদেহ উদ্ধার করে পুলিশ। হত্যার সাত মাসের মাথায় পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দিলেন।


 নোয়াখালী জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম (পিপিএম বার) জানান, আদালতে মামলার ডকেটে ৩১ জন সাক্ষীর সাক্ষ্য, অভিযুক্তের ডিএনএ পরীক্ষার প্রতিবেদন, হত্যায় ব্যবহৃত ছুরি, ভিকটিম ও অভিযুক্তের জামা কাপড়সহ অন্যন্য আলামত জমা দেয়া হয়েছে। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, স্কুলছাত্রী অদিতার সাবেক গৃহশিক্ষক আবদুর রহিম রনি তাকে একা ঘরে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর তাকে বালিশ চাপা দিয়ে ও গলা কেটে হত্যা করেন।

অদিতার মরদেহ উদ্ধারের ঘটনায় তার মা রাজিয়া সুলতানা রুবি অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন। পরদিন এ ঘটনায় অদিতার সাবেক গৃহশিক্ষক আবদুর রহিম রনিকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করে পুলিশ। পরে তিনি অদিতা হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছিলেন।

আরও খবর