জাতীয় ঐক্য ও অগ্রগতি রক্ষায় সবাইকে একসাথে কাজ করতে হবে: রাষ্ট্রপতি খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সৌদি রুটে বিমানের ফ্লাইট চালুর সিদ্ধান্ত ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা কম : রুবিও শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রতিমা বিসর্জনে মিলনমেলা কালাই থানায় ঢুকে পুলিশের ওপর হামলার অভিযোগে যুবক গ্রেপ্তার নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড লাখাইয়ে প্রতিমা বিসর্জ্জন এর মধ্য দিয়ে সমাপ্তি হলো ৬ দিন ব্যাপী শারদীয় দূর্গা পূজা। পীরগাছায় নশিকের সুপারভাইজারকে হত্যা; খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি লাখাই থানা পুলিশের অভিযানে ১৩ পিস ইয়াবা সহ গ্রেফতার -০২। পীরগাছায় কৈকুড়ী ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী সাইদুল ইসলামের পূজামণ্ডপ পরিদর্শন মোংলায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব ঝিনাইগাতী সীমান্তে লেবু বাগান থেকে ৮৪ বোতল ভারতীয় মদ উদ্ধার উলিপুরে বাচ্চু হত্যার রহস্য উদ্‌ঘাটন আসামী আটক হত্যায় ব্যবহৃত চাপাতি উদ্ধার আদমদীঘিতে বিএনপি নেতা চঞ্চলের পূজামন্ডপে আর্থিক সহায়তা প্রদাণ আদমদীঘির আড়াইল সিদ্দিক হোসেন এতিমখানার নতুন ভবনের জায়গা নির্ধারণ উপলক্ষে দোয়া উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বকে একসঙ্গে কাজ করতে হবে - প্রতিমন্ত্রী শরীফুল আলম টোকিওতে বাংলাদেশ-জাপান প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক ২৭ অক্টোবর আদমদীঘির কুন্দগ্রাম ইউপির চেয়ারম্যান প্রার্থী বাবুর পূজামন্ডপ পরিদর্শন ও অর্থ সহায়তা কুলিয়ারচরে ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

মোরশেদ আলম এমপি'র ঈদ উপহার বিতরণ ও ইফতার অনুষ্ঠিত


নোয়াখালীর সেনবাগের ৭নং মোহাম্মদপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে সেবারহাট পশ্চিম বাজারে দোয়া, ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 


মঙ্গলবার (১৮ এপ্রিল )  নোয়াখালী -২ (সেনবাগ -সোনাইমুড়ী আংশিক)  আসনের সাংসদ আলহাজ্ব মোরশেদ আলম এর অভিনন্দন বার্তা ও ঈদুল ফিতরের শুভেচ্ছা উপহার সংশ্লিষ্ট ওয়ার্ডের নেতৃবৃন্দের নিকট তুলে দেন, প্রধান অতিথি সেনবাগ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক  মোঃ গোলাম কবির।


উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ৭ নং মোহাম্মদপুর ইউনিয়ন আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতি মোঃ নূরুল হুদা। অনুষ্ঠান পরিচালনা করেন, ইউনিয়ন আওয়ামী লীগের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক রবিউল হাসান।


এসময় আরো উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সাবেক সদস্য  জিএস মোশারেফ হোসেন , এমপি'র পিএস আবদুল আহাদ রুবেল, নোয়াখালী জেলা যুবলীগ নেতা জীবন চৌধুরী সহ ৭নং ইউনিয়নের ওয়ার্ড কমিটির নব-নির্বাচিত সভাপতি,  সাধারণ সম্পাদক, ইউনিয়ন পরিষদের মেম্বার, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ,  ছাত্রলীগের নেতৃবৃন্দ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।


দোয়া ও ইফতার শেষে মাগরিবের নামাজের পর প্রতিটি ওয়ার্ডের নেতৃবৃন্দ ও মেম্বারগণের হাতে সুশৃঙ্খল ভাবে ঈদ উপহার ও গরীব অসহায়দের জন্য কাপড় ও লুঙ্গি বুঝিয়ে দেয়া হয়।

আরও খবর