শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল

স্বর্ণালংকার ফাঁকা বাসায় না রেখে সঙ্গে নিয়ে যান: আইজিপি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 20-04-2023 12:55:47 am

ঈদের ছুটিতে ফাঁকা ঢাকায় রাত-দিন পুলিশের কড়া নিরাপত্তা থাকবে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। রাজধানীর পাশাপাশি বড় শহর ও গ্রামেও ব্যাপক নিরাপত্তা থাকবে বলে জানান তিনি।


বুধবার (১৯ এপ্রিল) দুপুরে সদরঘাট লঞ্চ টার্মিনালে তিনি এ কথা বলেন।


পুলিশপ্রধান বলেন, ‘অনেকেই গ্রামের বাড়িতে যাওয়ার সময় ঢাকার বাসায় স্বর্ণালংকার, টাকা-পয়সা রেখে যান। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। মূল্যবান জিনিসপত্র রেখে একেবারে বাসা ফাঁকা রেখে যাওয়া উচিত না। যদি যেতে চান, সে ক্ষেত্রে টাকা-পয়সা ও গহনা নিকট আত্মীয়-স্বজনের কাছে রেখে যান অথবা সঙ্গে করে নিজে নিয়ে যান।’


আইজিপি বলেন, ‘গত বছরগুলোতে ঈদযাত্রায় ঘরমুখো মানুষের সারা দিন-রাত রাস্তায় যানজটে বসে থেকে অনেক কষ্ট করতে হয়েছে। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর উদ্যোগে পদ্মা সেতু চালু হয়েছে। উত্তরবঙ্গের রাস্তার অনেক উন্নতি হয়েছে। চন্দ্রার আগের সেই ৮ থেকে ১০ ঘণ্টার যানজট নেই, ছুটির পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। সব মিলিয়ে এবারের ঈদযাত্রা সন্তোষজনক হচ্ছে বলে মনে হচ্ছে।’


আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া তৎপরতায় নিজ নিজ গন্তব্যে মানুষ পৌঁছাতে পারবে বলে আশা প্রকাশ করেন পুলিশপ্রধান।


যাত্রীদের উদ্দেশে আইজিপি বলেন, ‘রাস্তায় গমনাগমনকালে সহযাত্রী কিংবা কারও দেয়া কোনো কিছু খাবেন না। এতে করে আপনি অজ্ঞান পার্টি কিংবা মলম পার্টির খপ্পরে পড়তে পারেন। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’


তিনি বলেন, ‘বেপরোয়া গাড়িচালককের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও নির্দেশনা দেয়া হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ভ্রাম্যমাণ আদালত থাকবে। ঈদযাত্রা যেন সবার জন্য নির্বিঘ্ন হয়, সে জন্য আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছে। আমি আশা করি এবারের ঈদযাত্রায় দুর্ঘটনার সংখ্যা কমবে। চালক ভাইদের প্রতি অনুরোধ, আপনারা সতর্কতার সঙ্গে গাড়ি চালাবেন।’

আরও খবর