সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ কয়রা কপোতাক্ষ কলেজের শিক্ষক সন্তোষ বিশ্বাসের মৃত্যু অসুস্থ বাবার চিকিৎসা ও সম্পত্তি নিয়ে স্বজনদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, সহযোগিতা চান সাগর আশাশুনিকে বজ্রাঘাতে কাঠমিস্ত্রী নিহত ঝিনাইগাতী সদর ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদে জেসমিন আক্তারের প্রার্থিতা ঘোষণা শান্তিগঞ্জের জয়কলস ইউপি নির্বাচনে ০৩ নং ওয়ার্ডের খাদেম হতে চান হাফিজ শফিক উদ্দিন জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে গোয়ালন্দে র‍্যালি ও আলোচনা সভা যাচাই-বাছাই ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না: বাণিজ্যমন্ত্রী রাশিয়া থেকে আজ দেশে আসছে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি পীরগাছা রেলওয়ে স্টেশন পূর্বপাড় অটোস্ট্যান্ড সমিতির পরিচিতি সভা কুলিয়ারচরে কৃষক কার্ড পেলেন ১,০৭৮ কৃষক, রিকশা পেলেন ১০ দরিদ্র পরিবার আদমদীঘির চাঁপাপুরে চেয়ারম্যান প্রার্থী দুলালের নির্বাচনী প্রচারণায় উঠান বৈঠক কচুয়ায় সড়ক দুর্ঘটনায় পল্লী চিকিৎসক মোঃ মুজাহিদ হোসেন গুরুতর আহত সাতক্ষীরা-১ মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি'র ঐকান্তিক প্রচেষ্টায় আশার আলো দেখছে 'দেয়াড়া-ত্রিমোহনী ব্রিজ' ‎সাতক্ষীরায় প্রাচীন ঐতিহ্যবাহী গুড় পুকুর মেলা-২০২৬ উদ্বোধন গুণী শিক্ষক নির্বাচিত সিনিয়র শিক্ষক মোহাম্মদ জসীম; সবুর খাঁনের শুভেচ্ছা মায়ের ইসালে সওয়াবে মাসব্যাপী বিনামূল্যে চিকিৎসা দেবেন ডা. ইকবাল হোসেন নিজামী

হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী কে ২৬ বছর পর গ্রেফতার



নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় চৌমুহনী বাজারের ব্যবসায়ী ও হক লাইব্রেরীর মালিক ফজুলল হক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী জামাল উদ্দিন (৫৫) কে ২৬ বছর পর রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।


মঙ্গলবার (২৫ এপ্রিল ) দুপুরে গ্রেফতারকৃত আসামীকে বেগমগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে, সোমবার রাত দেড় টার সময় তথ্য প্রযুক্তির সহায়তায় রাজধানীর মোহাম্মদপুরের আকনগলি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।



গ্রেফতারকৃত জামাল উদ্দিন নোয়াখালীর বেগমগঞ্জের শরীফপুর ইউনিয়নের মৃত ছাদু মিয়ার ছেলে।


র‌্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে: কমান্ডার মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, ১৯৯৭ সালের ৬ ফেব্রুয়ারী যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত জামাল উদ্দিন ও আবুল হাসেমসহ কয়েকজন মিলে চৌমুহনী রেলস্টেশন রোডের হক লাইব্রেরীর মালিক মুক্তিযোদ্ধা সামছুল হকের বড় ছেলে ফজলুল হককে মাইক্রোবাস যোগে অপহরণ করে। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করে কোন সন্ধান পায়নি। একই বছরের ৯ ফেব্রুয়ারী ফজলুল হকের বাবা সামছুল হক বাদী হয়ে সহোদর আবুল হাসেম ও জামাল উদ্দিন কে আসামী কে বেগমগঞ্জ থানায় মামলা দায়ের করেন।


মামলার তদন্ত শেষে ডিবি পুলিশ হত্যাকারীররা নিহতদের মরদেহ গুম করেছে বলে অভিযোগপত্র দাখিল করেন।


২০১৫ সালের ১৫ ফেব্রুয়ারী দীর্ঘ শুনানি শেষে আদালতের সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় সহোদর আবুল হাসেম ও জামাল উদ্দিন কে বিশেষ দায়রা জজ আদালতের বিচারক শিরিন কবিতা আক্তার যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন।


নিহতের ছোট ভাই জিয়াউল হক জানান, রায় ঘোষণার সময় আবুল হাসেম উপস্থিত থাকলেও জামাল উদ্দিন ঘটনার পর থেকেই পলাতক ছিল। তাকে গ্রেফতারের জন্য আদালত পুলিশকে নির্দেশ দিয়েছিল।


র‌্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে: কমান্ডার মাহমুদুল হাসান জানান, উক্ত চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা হওয়ার পর থেকেই আসামী জামাল উদ্দিন নাম পরিচয় গোপন করে আত্নগোপনে চলে যায়। র‌্যাবের সদস্যরা তথ্য প্রযুক্তির সহায়তায় এবং ছায়া তদন্তের মাধ্যমে আসাসীর পরিচয় শনাক্ত করে এবং গোয়েন্দা দলের তথ্য সংগ্রহপূর্বক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী জামাল উদ্দিন কে ২৬ বছর পর গ্রেফতার করতে সক্ষম হয়।


আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বেগমগঞ্জ মডেল থানায় তাকে হস্তান্তর করা হয়েছে।

আরও খবর