শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল

বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে দুপুরে টুঙ্গিপাড়া যাচ্ছেন রাষ্ট্রপতি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 26-04-2023 11:28:20 am

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে বুধবার (২৬ এপ্রিল) গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন নতুন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।


বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। রাষ্ট্রপতির এই সফর ঘিরে জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতিও গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।


রাষ্ট্রপতির এই সফরকে কেন্দ্র করে এরই মধ্যে জাতির পিতার সমাধিসৌধ কমপ্লেক্সে ধোয়া-মোছাসহ এর উন্নয়নমূলক কাজ সম্পন্ন করা হয়েছে। সেই সঙ্গে সমাধিসৌধ কমপ্লেক্সসহ আশপাশের এলাকায় নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি।


জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম জানিয়েছেন, বুধবার (২৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এসে পৌঁছাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাবেন তিনি।


এদিন তিন বাহিনীর পক্ষ থেকে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গার্ড অব অনার প্রদান করা হবে। শ্রদ্ধা নিবেদন শেষে সমাধি কমপ্লেক্সে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করবেন তিনি।


জেলা প্রশাসক আরও জানান, জেলাবাসী উৎসাহের সঙ্গে অধীর আগ্রহে রাষ্ট্রপতিকে বরণ করতে অপেক্ষা করছেন। সব রাষ্ট্রীয় কর্মসূচি শেষে একই দিন বিকেলেই রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ঢাকায় ফিরে যাবেন।

আরও খবর





6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

৩২ দিন ২ ঘন্টা ১ মিনিট আগে