অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

তিন প্রতিষ্ঠানের মুনাফায় উন্নতি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-04-2023 12:50:43 pm

চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ সময়ের ব্যবসায় পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল পলিমার, একমি ল্যাবরেটরিজ ও স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের মুনাফায় উন্নতি হয়েছে।


কোম্পানি তিনটির কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।


ন্যাশনাল পলিমার

ডিএসই জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ৯৩ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা হয় ৬২ পয়সা।


চলতি বছরের তিন মাসের ব্যবসায় মুনাফায় উন্নতি হলেও চলমান হিসাব বছরের প্রথম নয় মাসের (২০২২ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত) হিসাবে কোম্পানিটি মুনাফা কমেছে।


২০২২ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ১ টাকা ১ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা হয় ১ টাকা ৮৯ পয়সা।


একমি ল্যাবরেটরিজ

চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ২ টাকা ৫৩ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা হয় ২ টাকা ৩৮ পয়সা পয়সা।


চলতি বছরের তিন মাসের ব্যবসায় মুনাফা বাড়ায় চলমান হিসাব বছরের প্রথম নয় মাসের (২০২২ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত) হিসাবেও কোম্পানিটির মুনাফা বেড়েছে।


২০২২ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ৭ টাকা ৯৮ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ৭ টাকা ৫৫ পয়সা।


স্ট্যান্ডার্ড ইন্সুরেন্স

চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ৬৫ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা হয় ৬৪ পয়সা।

আরও খবর
6addad0629845-251026011726.webp
ভরিতে সোনার দাম কমলো ৩ হাজার ৩২৪ টাকা

৭ দিন ১০ ঘন্টা ৪৫ মিনিট আগে







6ac3391cdab47-051026114356.webp
পাঁচ দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম

২৭ দিন ১২ ঘন্টা ১৯ মিনিট আগে