ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার

চট্টগ্রামে স্ত্রী হত্যার অভিযোগে নেত্রকোনা থেকে পলাতক স্বামী আটক

চট্টগ্রামে স্ত্রী হত্যার অভিযোগে নেত্রকোনা থেকে পলাতক স্বামী আটক




বন্দর এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রী রিনা আক্তারকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী মো.সাখাওয়াত হোসেনকে নেত্রকোনা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

মো.সাখাওয়াত হোসেন (২২) ময়মনসিংহ জেলার গৌরিপুর থানাধীন মুচডেঙ্গার মো.মকবুল হোসেনের ছেলে।

তিনি চট্টগ্রামের কলসী দিঘীর পাড়ে স্ত্রীকে নিয়ে একটি ঘরে ভাড়া থাকতেন।
র‌্যাব-৭ এর পতেঙ্গা ক্যাম্প কমান্ডার মাহফুজুর রহমান জানান, প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে গত মঙ্গলবার বন্দর থানাধীন কলসী দীঘির পাড় হাজী মাহমুদ মিয়া কলোনির তৃতীয় তলা ভবনের একটি তালাবদ্ধ কক্ষ থেকে চাদরে মোড়ানো রিনা আক্তার নামের ২৮ বছর বয়সী নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

এর পর থেকে স্বামী সাখাওয়াত পলাতক ছিলেন। শুক্রবার নেত্রকোণার দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী কালিকাবর গ্রাম থেকে সাখাওয়াতকে গ্রেফতার করা হয়। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো.নুরুল আবছার জানান, রিনা আক্তার নগরের কেইপিজেডে জিএমএস কারখানায় কর্মরত ছিলেন। পরিবারের অজান্তে সাখাওয়াত হোসেনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে বিয়ে করেছিলেন। ঘটনার কিছুদিন পূর্বে রিনা আক্তার ও তার স্বামী সাখাওয়াত হোসেন গ্রামের বাড়ি ময়মনসিংহ বেড়াতে গিয়েছিলেন। গত ২৪ এপ্রিল রাতে তারা ময়মনসিংহ থেকে চট্টগ্রামে আসে। ঈদ উপলক্ষে রিনা আনোয়ারায় বাড়িতে বেড়াতে যাওয়ার কথা ছিল। ওইদিন দুপুরে সাখাওয়াত ফোন করে রিনার পরিবারের এক সদস্যকে জানায়, রিনা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

তিনি আরও জানান, পরদিন ২৫ এপ্রিল রিনার পরিবারের লোকজন মোবাইল ফোনে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে ফোন বন্ধ পাওয়া যায়। রিনার পরিবারের লোকজন তাদের বাসার মালিকের কাছে ফোন করলে বাসা তালাবদ্ধ অবস্থায় দেখতে পায়। পরবর্তীতে পুলিশকে খবর দিলে দরজার তালা ভেঙে বিছানার ওপর চাদর দিয়ে মোড়ানো অবস্থায় রিনার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় রিনার বাবা বাদী হয়ে সাখাওয়াত হোসেনকে আসামি করে বন্দর থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

আরও খবর