বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের নিজস্ব অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন দোহাজারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা ও এক হাত বিচ্ছিন্ন বালিয়াডাঙ্গী উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত বাঘ সংরক্ষণে সকলকে ভূমিকা রাখার আহব্বানে শ্যামনগরে বিশ্ব বাঘ দিবস পালিত ‎ ‎বিশ্ব বাঘ দিবসে সুন্দরবনের অস্তিত্ব রক্ষায় বাঘ সংরক্ষণের আহ্বান গোয়ালন্দে চালককে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই।। চক্রের দুই সদস্যকে কুষ্টিয়া হতে গ্রেফতার ৫২ পিস ইয়াবাসহ পাংশায় মাদক কারবারি গ্রেপ্তার পবিপ্রবিতে উদ্ভাবিত চারা উপহার দিতে ব্যতিক্রমী আয়োজনে নবীনদের বরণ র‌্যাব-১৫ এর ঝটিকা অভিযানে ৩টি দেশীয় একনলা বন্দুক ও ৩টি ধারালো অস্ত্র উদ্ধার। গলাচিপায় ফ্যামিলি শুমারির নিয়োগ পরীক্ষায় বিশৃঙ্খলা ও অনিয়মের অভিযোগ নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে দায়িত্ব গ্রহণ করেই মাদকবিরোধী অভিযানে ওসি তামবিরুল ইসলাম, গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক ক্রীড়াঙ্গণে রাজনীতি আসা উচিত নয়: মির্জা ফখরুল আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব "নারী—ইসলামের আলোয় জ্যোতির্ময় মর্যাদার অমর কাব্য" কুলিয়ারচর পৌরসভাকে প্রথম শ্রেণীতে উন্নীত করতে প্রতিমন্ত্রী মোঃ শরিফুল আলমের ডিও লেটার বর্তমানে দেশের রিজার্ভ ৩৬.৪৫ বিলিয়ন ডলার জ্বালানি সহযোগিতার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ফোন করেছেন ও চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার

পরীক্ষার আগের রাতে রাস্তা অবরোধ করলেন শিক্ষার্থীরা

নীলফামারীর টুপামারী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ১৬ পরীক্ষার্থী প্রবেশপত্র না পেয়ে স্কুলের বারান্দায় অবস্থান করার পর এবার রাস্তা অবরোধ করেছেন । শনিবার (২৯ এপ্রিল) রাত ১০টা দিকে নীলফামারী-রামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা।

এর আগে সকাল থেকে স্কুলের বারান্দায় অবস্থান করেন পরীক্ষার্থীরা। তাদের অভিযোগ, প্রধান শিক্ষকের গাফিলতির কারণে পরীক্ষায় অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে তাদের।

এসএসসি পরীক্ষার্থী আশিকুর রহমান আশিক বলেন, প্রবেশপত্রের জন্য সকাল থেকে রাত ১০টা পর্যন্ত স্কুলের বারান্দায় অপেক্ষা করেও আমাদের প্রধান শিক্ষক কোনো আশ্বাস দিতে পারেননি। কাল পরীক্ষা দিতে না পারলে আমাদের এক বছর নষ্ট হয়ে যাবে। আমাদের সবার এডমিট দিতে হবে, তারপর আমরা রাস্তা ছাড়ব। স্যারের অবহেলায় আমাদের এই অবস্থা।

নাজমিন আক্তার নামে আরেক পরীক্ষার্থী বলেন, আমাদের প্রধান শিক্ষকের গাফিলতির কারণে এত রাতেও আমরা রাস্তায়। অথচ সকালে আমাদের পরীক্ষা আমরা এখনো প্রবেশপত্র পাইনি। যদি না পাই তাহলে কালকে পরীক্ষা দেব কীভাবে। আর প্রবেশপত্র পেলেও কালকের পরীক্ষা ভালো হবে না। এটা শুধুমাত্র আমাদের প্রধান শিক্ষকের গাফিলতির কারণে।

পরীক্ষার্থী স্বর্ণা আক্তার বলেন, রাত পোহালেই পরীক্ষা। কিন্তু এখনো আমি প্রবেশপত্র পাইনি। একজনের রেজিস্ট্রেশন করার পর তিনবার চেক করা উচিত। কিন্তু স্যাররা একবারও চেক করেননি। কালকে পরীক্ষা এখন বলছেন রেজিস্ট্রেশন হয়নি। আমি বিজ্ঞান বিভাগের ছাত্রী আমার প্রবেশপত্রে এসেছে মানবিক। আমি সেই প্রবেশপত্র হাতে পাইনি শুধু শুনেছি। এই মুহূর্তে কি ঠিক করা সম্ভব? তবুও তিনি আশ্বাস তো দেবেন আমি ঠিক করে দেব। কিন্তু তিনি এই মুহূর্তে ফোন বন্ধ করে রেখেছেন। আমি সকাল ৯টায় স্কুলে এসেছি, কোনো পড়াশোনা করিনি।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ রহমানের ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন নাহার বলেন, আমরা শিক্ষার্থীদের প্রবেশপত্র দেওয়ার জন্য কাজ করছি। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে সব শিক্ষার্থী যেন পরীক্ষায় অংশ নিতে পারে।  

আরও খবর