মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় ‘মোকা’, মে মাসে উপকূলে আঘাত হানতে পারে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-04-2023 03:37:39 pm

বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ঘূর্ণিঝড় মোকা। এই ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ উপকূলে আঘাত হানার আশংকা বেশ প্রবল। তবে আরও কিছুদিন না গেলে এই ঝড়ের ব্যাপারে নির্দিষ্ট পূর্বাভাস দেওয়া সম্ভব নয় বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।  


এখন পর্যন্ত পূর্বাভাস অনুসারে আগামী ৮ মে তৈরি হবে একটি ঘূর্ণাবর্ত। সেটি উত্তর দিকে অগ্রসর হয়ে ১০ মে ঘূর্ণিঝড়ের রূপ নেবে। ১২ মে মায়ানমারের আরাকান প্রদেশে ভূভাগে আঘাত করবে ঝড়ের কেন্দ্র। 


কিন্তু ঘূর্ণিঝড় মোকার এই প্রাথমিক পূর্বাভাসে নিশ্চিন্ত নন ভারতীয় আবহাওয়াবিদ রবীন্দ্র গোয়েঙ্কা।


তিনি বলেন, ‘২০২০ সালের ঘূর্ণিঝড় আমফানের সঙ্গে এই ঝড়ের অনেক মিল রয়েছে। আমফানের ক্ষেত্রে পূর্বাভাসের বেশ কয়েকদিন পর সৃষ্টি হয়েছিল ঘূর্ণাবর্তটি। ১৩ মে ২০২০ সালে যে ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছিল তা পরে আমফানের চেহারা নেয়। দ্বিতীয়ত, যেখানে আমফানের ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছিল প্রায় সেখানেই তৈরি হতে পারে আসন্ন ঝড়ের ঘূর্ণাবর্তটি। তাছাড়া আমফানের প্রাথমিক পূর্বাভাসে ঝড়টি বাংলাদেশ বা মায়ানমারে যেতে পারে বলে জানানো হয়েছিল। কিন্তু পরে সেটি পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত হানে।’


তিনি আরো বলেন, ‘২০২০ সালের সঙ্গে এবছর আবহাওয়া পরিস্থিতির ফারাক রয়েছে। ফলে এত আগে থেকে নিশ্চিত করে কিছু বলা যাবে না। তবে উপকূলবর্তী এলাকার মানুষের ঝড়ের প্রাথমিক প্রস্তুতি নেওয়া উচিত। বিশেষ করে ফসল ও আম–লিচু পেকে উঠলে বাজারজাত করে যতটা সম্ভব দাম তুলে নেওয়া উচিত। শেষ মুহূর্তে বিক্রি করতে গেলে তারা সঠিক দাম না-ও পেতে পারেন।’

আরও খবর