রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল নাশকতার আশঙ্কায় ঢাকাসহ সারাদেশে সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ইসলামপুরে ফেক ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় ইউএনওর জিডি জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) এর উদ্যোগে জেলা নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নওগাঁর নিয়ামতপুরে বাক ও শ্রবণ প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, গর্ভপাত ঘটানোরও দাবি শ্রীমঙ্গলে জামায়াতে ইসলামীর গণমিছিল ইসলামপুরে ওয়ালটন প্লাজার কিস্তি সুরক্ষা সহায়তা পেলেন গ্রাহক শাবানার নমিনী পোরশায় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু ওঝার কাছে নিয়ে সময়ক্ষেপণের অভিযোগ, সচেতনতার আহ্বান চিকিৎসকদের বানিয়াচংয়ে শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন:সভাপতি- আবু তাহের, সেক্রেটারি-মুকুল কুলিয়ারচরে ইউএনও’র হস্তক্ষেপে ৮ম শ্রেণির ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ, পিতাকে অর্থদণ্ড কলারোয়া সীমান্তে ভারতীয় ঔষধ উদ্ধার উলিপুরে নিরাশির পাথারে সড়কের পাশ থেকে ড্রাইভারের লাশ উদ্ধার উদ্ধার অভিযানের পর মিলল নিখোঁজ জেলের দেহ আদমদীঘিতে মোটরসাইকেলের ধাক্কায় নিহত - ১ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে: সার্জিও গর দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কি.মি. বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা সার্টিফিকেট নয়, মানুষের প্রতি ভালোবাসাই প্রকৃত নেতৃত্বের অলংকার'—অ্যাডভোকেট জসিম উদ্দিন জাবিপ্রবি শিক্ষার্থীদের উদ্যোগে বাঁশখালীর বন্যাদুর্গত ৩৮ পরিবারে আর্থিক সহায়তা প্রণোদনার বীজ বিতরণে অনিয়মের তথ্য সংগ্রহে বাধা ও সাংবাদিককে হত্যার হুমকি কক্সবাজারে প্রাইভেটকার ভর্তি গাঁজাসহ একাধিক থানায় ৬ মামলার আসামীসহ ২ মা/দ/ক কারবারি আটক।

মুজিবনগর স্মৃতি সম্মাননা”-২০২৩ পেলেন চট্টবাণী সম্পাদক সাংবাদিক নুরুল কবির

মুজিবনগর স্মৃতি সম্মাননা”-২০২৩ পেলেন চট্টবাণী সম্পাদক সাংবাদিক নুরুল কবির


২৫ শে মার্চ ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙ্গালীদের ওপর নির্বিচারে গুলি চালিয়ে নৃশংস হত্যাযজ্ঞ চালায়। ২৬ শে মার্চ মুক্তি কামি মানুষ স্বাধীনতার জন্য যুদ্ধ শুরু করে। কারাগারে বন্দী হয় বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১০ এপ্রিল অস্থায়ী সরকার গঠন করা হয়। ১৭ এপ্রিল অস্থায়ী সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় বাংলাদেশের সর্বশেষ মেহেরপুর জেলার ঐতিহাসিক মুজিবনগরের আম্র কাননে। ঐতিহাসিক মুজিবনগর কে নতুন প্রজন্মের কাছে স্মরণীয় করে রাখতে আজ ৩০ এপ্রিল বিকালে বঙ্গবন্ধু একাডেমীর উদ্যোগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইন্সটিটিউট মিলনায়তনে " ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভার" আয়োজন করে। বঙ্গবন্ধু একাডেমীর উপদেষ্টা ও আওয়ামী লীগের অর্থ সম্পাদক মোঃ নাজির মিয়ার সভাপতিত্বে  বঙ্গবন্ধু একাডেমির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মিজির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা এবং যুব ও ক্রীড়া বিষয়ক উপকম কমিটির চেয়ারম্যান মোজাফফর হোসেন পল্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বাপ্পি সরদার, বঙ্গবন্ধু সৈনিক লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার সারোয়ার আলম, বঙ্গবন্ধু একাডেমি ঢাকা মহানগরের সভাপতি ওমর ফারুক, বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মী সাংবাদিক হাজী মোঃ নুরুল কবির, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন গনিমিয়া বাবুল


আলোচনা শেষে পাঁচ বিশিষ্ট নাগরিককে মুজিবনগর স্মৃতি সম্মাননা ২০২৩ প্রদান করা হয়। এ সময় সাংবাদিক ও মানবাধিকার কর্মী হাজী মোহাম্মদ নুরুল কবিরকে এই সম্মাননায় ভূষিত করা হয়। আলোচনা সভায় কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আরও খবর