বরিশাল শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষা শুরু, শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত অভয়নগর সারের দোকানে মিলল হাজার লিটার জ্বালানি তেল সাতক্ষীরার হাজীপুরে ঘের শ্রমিকের করুণ মৃত্যু ইসলামপুরে ড্রেন পরিচ্ছন্ন কাজ পরিদর্শন করেছেন পৌর প্রশাসক নাজমুল হুসাইন পাটকেলঘাটায় ভাগ্যকুল মিষ্টান্ন কারখানার বর্জ্য থেকে ছড়িয়ে পড়ছে বিভিন্ন রোগজীবাণু ‎ ইসলামপুরে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন ইউএনও নাজমুল হুসাইন ইতালিতে ঘণ্টায় ১০ ইউরো ন্যূনতম মজুরির দাবি: পার্লামেন্টে তুমুল বিতর্ক, প্রবাসীদের মধ্যে উত্তেজনা চৌদ্দগ্রাম বিএনপি'র জগন্নাথদীঘি স্বেচ্ছাসেবকদলের ২ নেতার নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অপতথ্য ও সাইবার ক্রাইম প্রতিরোধে আলোচনা সভা ইসলামপুর পৌর শহরের ড্রেন পরিচ্ছন্ন কাজ পৌর প্রশাসকের পরিদর্শন সুন্দরবনে বনবিভাগের অভিযানে হরিণ শিকারের ফাঁদ উদ্ধার মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে রাজগঞ্জে পুলিশ-জনতা সংহতি সমাবেশ মাদারীপুরে তেলবাহী ট্রাকে ডাকাতির মামলায় গ্রেপ্তার ২ আশাশুনিতে খাল দখলের অপপ্রচারের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের সংবাদ সম্মেলন ‎মোংলায় ইজিবাইক চাপায় স্কুলছাত্রী নিহত ক্ষেতলালে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাতক্ষীরায় কলারোয়ার পুত্রবধূ তুলি দুর্গাপুরে অবৈধ পেট্রোল মজুদ: ৪০০ লিটার জব্দ, ব্যবসায়ীকে লক্ষ টাকা জরিমানা লাখাইয়ে এসএসসি ও সমমানের দাখিল পরীক্ষা শুরু। ৩৬ থেকে ৪০ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা

রিকশা , ব্যাটারী রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ চট্টগ্রাম জেলার উদ্যোগে মহান মে দিবস পালন

রিকশা , ব্যাটারী রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ চট্টগ্রাম জেলার উদ্যোগে মহান মে দিবস পালন





চট্টগ্রাম নগরীর পতেঙ্গা কাঠগড় মোড়ে রিকশা, ব্যাটারী রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ চট্টগ্রাম জেলার উদ্যোগে মহান মে দিবস (শ্রমিক দিবস-২০২৩)  নানা  কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়। এসময়  অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দরা
শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে তাদের বিভিন্ন  দাবি দাওয়া  নিয়ে বক্তব্য রাখেন।

১মে   (রোজ সোমবার) সকাল ১০ টায় ডিনাইন রোড থেকে কাঠগড় মোড়ে একটি মিছিল  পতেঙ্গা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করার পর  ইজিবাইক সংগ্রাম পরিষদন এর সদস্য সচিব মনির হোসেন সভাপতিত্বে ও সদস্য রায়হান উদ্দিনের সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।  এতে আরো  বক্তব্য রাখেন, আল কাদেরী জয় ইনচার্জ, বাসদ চট্টগ্রাম জেলা।
মহিন উদ্দিন উপদেষ্টা, ইজিবাইক সংগ্রাম পরিষদ। মোহাম্মদ শামীম হোসেন আহবায়ক, ইজিবাইক সংগ্রাম পরিষদ, পতেঙ্গা থানা শাখা। মোহাম্মদ হাশেম আহবায়ক, ইজিবাইক সংগ্রাম পরিষদ, হালিশহর থানা শাখা।মোহাম্মদ-সোলাইমান আহবায়ক, এম আর লাইন। মোহাম্মদ-শহীদ মোল্লা সদস্য, ইজিবাইক সংগ্রাম পরিষদ, পতেঙ্গা থানা শাখা। আহমদ জসীম সদস্য, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট চট্টগ্রাম জেলা শাখা। মোহাম্মদ-সুমন প্রচার সম্পাদক, ইজিবাইক সংগ্রাম পরিষদ, পতেঙ্গা শাখা। মোহাম্মদ জাহাঙ্গীর সদস্য সচিব, এম আর লাইন প্রমুখ।

বক্তারা বলেন,
■ অবিলম্বে ইজিবাইক ও ব্যটারীচালিত যানবাহনের লাইসেন্স দিতে হবে।
■ ব্যটারিচালিত যানবাহনে হয়রানি, নির্যাতন, ডাম্পিং, অবৈধ রেকারিং চাঁদাবাজি বন্ধ করতে হবে।
■ সকল শ্রমিকের ন্যায্য অধিকার, কাজ ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

সভাপতির বক্তব্যে সদস্য সচিব মোঃ মনির হোসেন বলেন, ইজিবাইক সংশ্লিষ্ট চালক-মালিকবৃন্দ, ইজিবাইক সংগ্রাম পরিষদের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা নিবেন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, দীর্ঘদিন ধরে ব্যাটারিচালিত ইজিবাইক ও রিকশার নিবন্ধন, নীতিমালা, রুট পারমিট ও লাইসেন্সের জন্য আন্দোলন চলছে। গত ৩০ মার্চ প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহি বলেছেন, ব্যাটারীচালিত অটোরিকশার লাইসেন্স শিঘ্রই দেওয়া হবে। ফিটনেস ঠিক করে অটোরিকশার বৈধতা দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। তিনি একটি বড় কনভেনশন করে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে স্বীকৃতি দেওয়ার কথা জানিয়েছেন। এতেই আমাদের এই দীর্ঘ আন্দোলনের যৌক্তিকতা প্রমাণিত হয়।

বন্ধুগণ, আমরা দয়া চাই না, অধিকার চাই। বর্তমানে ব্যাটারীচালিত যানবাহন দেশের অর্থনীতিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। প্রায় ৫০-৬০ লাখ চালক সহ দুই-আড়াই কোটি মানুষের জীবন ও জীবিকা এই খাতের উপর নির্ভরশীল। অথচ আমরা দেখি অসহায় চালকদের হয়রানি, নির্যাতন, অবৈধ রেকারিং ও জরিমানার শিকার হতে হচ্ছে। এর থেকে মুক্তি পেতে হলে আমাদের মিলিত সংগ্রামই একমাত্র গ্যারান্টি। তাই আজ মহান মে দিবসের ১৩৭তম বার্ষিকী পালনের মধ্যে দিয়ে ব্যাটারীচালিত ইজিবাইক ও যানবাহনের চালক-মালিকদের ন্যায্য আন্দোলনে এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।

আরও খবর