সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ কয়রা কপোতাক্ষ কলেজের শিক্ষক সন্তোষ বিশ্বাসের মৃত্যু অসুস্থ বাবার চিকিৎসা ও সম্পত্তি নিয়ে স্বজনদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, সহযোগিতা চান সাগর আশাশুনিকে বজ্রাঘাতে কাঠমিস্ত্রী নিহত ঝিনাইগাতী সদর ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদে জেসমিন আক্তারের প্রার্থিতা ঘোষণা শান্তিগঞ্জের জয়কলস ইউপি নির্বাচনে ০৩ নং ওয়ার্ডের খাদেম হতে চান হাফিজ শফিক উদ্দিন জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে গোয়ালন্দে র‍্যালি ও আলোচনা সভা যাচাই-বাছাই ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না: বাণিজ্যমন্ত্রী রাশিয়া থেকে আজ দেশে আসছে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি পীরগাছা রেলওয়ে স্টেশন পূর্বপাড় অটোস্ট্যান্ড সমিতির পরিচিতি সভা কুলিয়ারচরে কৃষক কার্ড পেলেন ১,০৭৮ কৃষক, রিকশা পেলেন ১০ দরিদ্র পরিবার আদমদীঘির চাঁপাপুরে চেয়ারম্যান প্রার্থী দুলালের নির্বাচনী প্রচারণায় উঠান বৈঠক কচুয়ায় সড়ক দুর্ঘটনায় পল্লী চিকিৎসক মোঃ মুজাহিদ হোসেন গুরুতর আহত সাতক্ষীরা-১ মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি'র ঐকান্তিক প্রচেষ্টায় আশার আলো দেখছে 'দেয়াড়া-ত্রিমোহনী ব্রিজ' ‎সাতক্ষীরায় প্রাচীন ঐতিহ্যবাহী গুড় পুকুর মেলা-২০২৬ উদ্বোধন গুণী শিক্ষক নির্বাচিত সিনিয়র শিক্ষক মোহাম্মদ জসীম; সবুর খাঁনের শুভেচ্ছা মায়ের ইসালে সওয়াবে মাসব্যাপী বিনামূল্যে চিকিৎসা দেবেন ডা. ইকবাল হোসেন নিজামী জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিলেট জেলা কমিটিকে বিশ্বনাথ উপজেলা বিএনপির অভিনন্দন লাখাইয়ে কৃষক কার্ড ও কৃষি প্রণোদনার বিতরণ কার্যক্রমের উদ্বোধন। স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী

ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর মহানগর আওতাধীন গাছা থানা শাখার ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ এর মনোনীত গাজীপুর সিটি করপোরেশন এর মেয়র পদপ্রার্থী মাওলানা গাজী আতাউর রহমান।

এ সময় গাজীপুর মহানগর আওতাধীন গাছা থানা শাখার ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠন সমূহের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে ইসলামি আন্দোলন বাংলাদেশ এর নেতৃবৃন্দরা  বলেন  গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠন এর মতো ইসলামি আন্দোলন বাংলাদেশও তাদের দলীয় নেতা গাজী আতাউর রহমান কে হাতপাখার প্রার্থী হিসেবে মনোনীত করেন।

উপস্থিত নেতৃবৃন্দের বক্তব্য আরো বলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ চায় গাজীপুরের মাটিও মানুষের খেদমত করতে। তবে যদি ইসলামি আন্দোলন বাংলাদেশ তথা হাতপাখার প্রার্থী গাজী আতাউর রহমান সিটি কর্পোরেশন নির্বাচনে জয়ী হয় তাহলে গাজীপুরের মাটি ও মানুষের ভাগ্যে পরিবর্তনের জন্য কাজ করে যাবে। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গাজী আতাউর রহমান বলেন ঢাকা বিভাগের মধ্যে গাজীপুর অতি গুরুত্বপূর্ণ একটি জেলা আর গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। তিনি বলেন গাজীপুর সিটি কর্পোরেশন কে আধুনিক এবং মানবিক সিটি কর্পোরেশন হিসেবে গড়ে তুলতে হলে ইসলামি আন্দোলন বাংলাদেশ তথা হাতপাখার বিকল্প নেই। গাজী আতাউর রহমান আরো বলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ ক্ষমতার রাজনীতি করে না, তারা মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য রাজনীতি করে। তিনি আরো বলেন এবারের সিটি নির্বাচন যদি সুষ্ঠ ভাবে হয় তাহলে ইসলামি আন্দোলন বাংলাদেশ তথা হাতপাখার বিজয় নিশ্চিত হবে বলেও জানান। 

উপস্থিত কর্মীদের উদ্দেশ্য করে গাজী আতাউর রহমান বলেন সকলে যেন দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ ভাবে ইসলামি আন্দোলন বাংলাদেশ তথা হাতপাখার জন্য কাজ করেন। তিনি আরো বলেন মানুষের ভালোবাসা এবং আস্থার জায়গা গড়ে তুলতে হলে সকলের কাছে গিয়ে ভোট চাইতে হবে। মানুষের আস্থা এবং বিশ্বাস কে সামনে রেখে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে এগিয়ে যাবেন বলেও জানান। 

সিটি কর্পোরেশন নির্বাচন যেন সুষ্ঠ ভাবে হয় তার জন্য নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে বলেন সকল প্রকার নিয়ম শৃঙ্খলা মেনে যেন সবাই সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ গ্রহন করেন। আর এই আহবান জানিয়ে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। 


আরও খবর