হাতিয়ায় পুকুরে ভাসছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ নোয়াখালীতে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফাজিল অনার্স পরীক্ষার্থীদের নিয়ে তা'মীরুল মিল্লাতে দোয়া অনুষ্ঠান সম্পন্ন এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস আলম ইসলামী যুব মজলিসের দেশব্যাপী দাওয়াতী ক্যাম্পেইন উপলক্ষে বড়লেখায় যুব সমাবেশ শার্শার ​বাগআঁচড়ায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন রজনীগন্ধা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা কচুয়ায় প্রতিটি গ্রামের পাড়া-মহল্লায় মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাই একমাত্র পথ...... যুবদল নেতা রাকিব রাসেল ইউএনওর ছবি ব্যবহার করে 'ফেক ফেসবুক আইডি' খুলে সরকারি কর্মকর্তাসহ সাংবাদিকদের নামে অপপ্রচার বগুড়ায় আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, জরিমানা- সিলগালা আজ অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বেন শান্তরা স্বর্ণের নতুন দাম নির্ধারণ, আজ থেকেই কার্যকর ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা নিরাপদ ঔষধ চাই’ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হলেন নড়াইলের সন্তান খান সুলতান মাহমুদ রাজনৈতিক হামলাকে পারিবারিক বিরোধ সাজিয়ে জমি দখলের অভিযোগ নোয়াখালীতে মেয়েকে ধর্ষণের অভিযোগ, গ্রাম্য সালিশের পর বাবাকে কারাগারে পাঠাল আদালত ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগে লোহাগাড়া থানায় লিখিত অভিযোগ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উন্নতমানের স্কুল ব্যাগ বিতরণ কুলিয়ারচরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রধান অক্টোবরে কলকাতায় ভারতের বিপক্ষে খেলবে ব্রাজিল

চট্টগ্রাম মহিলা দলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল

চট্টগ্রাম মহিলা দলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল




চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী মহিলা দলের সদ্য ঘোষিত কমিটিকে বির্তকিত ও পকেট কমিটি আখ্যায়িত তা বাতিলের  দাবীতে ঝাড়ু মিছিল করেছে মহিলা দলের বিক্ষুদ্ধ  নেতাকর্মীরা।

বুধবার (৩ মে) বিকা‌লে চট্টগ্রাম  নগরীর নাসিমন ভবনস্থ বিএনপির  দলীয় কার্যালয়ের সামনে এ মিছিল অনুষ্ঠিত হয়।

এর আগে সহ-সভাপ‌তি সা‌বেক কাউ‌ন্সিলর জেসমিনা খানমের সভাপ‌তিত্বে অনুষ্ঠিত ঝাড়ু মিছিল পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে ম‌হিলা দ‌লের কেন্দ্রীয়‌ যুগ্ম সম্পাদক ফা‌তেমা বাদশা ব‌লে‌ছেন, গণতা‌ন্ত্রিক আ‌ন্দোল‌নে মামলা, হামলার শিকার, কারানির্যা‌তিত ও রাজপ‌থের ত্যাগী ‌নেতাকর্মী‌দের পদব‌ঞ্চিত ক‌রে এবং জ্যেষ্ঠতা লঙ্ঘন ক‌রে চট্টগ্রাম মহানগর ম‌হিলা দ‌লের ঘো‌ষিত এক‌চোখা, প‌কেট ক‌মি‌টি আমরা ঘৃণাভ‌রে প্রত্যাখ্যান করেছি। চট্টগ্রাম মহানগরীর ম‌হিলা দ‌লের ত্যাগী তৃণমূ‌লের নেতৃবৃন্দ ঘো‌ষিত প‌কেট ক‌মি‌টি মা‌নে না। ঘো‌ষিত ক‌মি‌টির সভাপ‌তি ম‌নোয়ারা বেগম ম‌নি ও সাধারন সম্পাদক জেলী চৌধুরী পূ‌র্বেও দুইবার ম‌হিলা দ‌লের সভাপ‌তি ও সাধারন সম্পাদকের দা‌য়িত্ব পালন ক‌রে‌ছে। দীর্ঘ ১০ বছর দা‌য়ি‌ত্বে থে‌কে ১৫ টি থানা ও ৪৩‌টি ওয়ার্ডে ‌কোন ক‌মি‌টি কর‌তে পা‌রে‌নি। দল‌কে তৃণমূল থে‌কে সংগ‌ঠিত কর‌তে কোন কোন প্রকার কর্মীসমা‌বেশ ক‌রে‌ছে ব‌লে আমা‌দের জানা নাই। তারা সাংগঠ‌নিক ভা‌বে সম্পুন্ন ব‌্যর্থতার প‌রিচয় দি‌য়ে‌ছে। এই ব্যার্থ অথর্ব‌দে‌র দি‌য়ে পুনরায় ক‌মি‌টি ঘোষনা দেয়াতে তৃণমূ‌লের নেতৃবৃ‌ন্দের হৃদ‌য়ে রক্তক্ষরন সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। তাই  অনতিবিলম্ব এই কমিটি বাতিল করে ত্যাগী তৃণমূ‌লের নেতৃবৃন্দের সমন্বয়ে নতুন কমিটি করার দাবি জানাচ্ছি।

এতে আরো  বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর ম‌হিলা দ‌লের সা‌বেক যুগ্ম সম্পাদক আঁ‌খি সুলতানা, সা‌বেক প্রচার সম্পাদক দেওয়ান মাহমুদা লিটার, মহিলা দল নেত্রী সায়মা হক, জিনাত রাজ্জাক, মর্জিনা খসরু।

আরও খবর