শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল

যাদের মন ছোট তাদের রাজনীতি করা উচিত নয় : ওবায়দুল কাদের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-05-2023 05:10:08 pm

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা দেশের অর্জনকে নিজেদের মনে করে না, তাদের রাজনীতি করার প্রয়োজন নেই।



তিনি বলেন, ‘বিএনপি বলছে যুক্তরাষ্ট্র সফরে শেখ হাসিনা কিছুই আনতে পারেনি, খালি হাতে ফিরবে। মনটা যাদের ছোট তাদের রাজনীতি করা উচিত নয়। দেশের অর্জনকে যারা নিজেদের মনে করে না তাদের রাজনীতি করার প্রয়োজন নেই।’  ওবায়দুল কাদের আজ বৃহস্পতিবার সকালে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত শান্তি শোভাযাত্রা ও সম্প্রীতি উৎসবের উদ্বোধনকালে এসব কথা বলেন।


সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে দেশের বাইরে আছেন। নালিশ করতে নয়, দেশকে অনন্য উচ্চতায় পৌঁছে দিতেই তার এই বিদেশ সফর। যারা ছোট মন নিয়ে রাজনীতি করেন, তারাই বলছেন শেখ হাসিনার বিদেশ সফরে কোনো অর্জন হয়নি। রাজনীতিতে বিভক্ত হয়ে দেয়াল তৈরি নয়, সম্প্রীতির সেতু তৈরির আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নষ্ট ও অসুস্থ রাজনীতিকে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব। শান্তির রাজনীতি পদে পদে ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাজনীতিতে দেয়াল তৈরি করলে পারস্পরিক সম্পর্ক নষ্ট হয়ে যাবে।


তিনি বলেন, রাজনীতিতে বিভক্ত হয়ে দেয়াল তৈরি না করে সম্প্রীতির সেতু তৈরি করতে হবে। কারণ, আমরা সাম্প্রদায়িক হানাহানি সংঘাত চাই না, সন্ত্রাস চাই না।


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, অপরাজনীতি করে খাটো হয়েছেন। কিন্তু দেশটাকে খাটো করবেন না। দেশের অর্জন আমাদের সবার অর্জন। এটা আওয়ামী লীগের অর্জন নয়। এই বাংলাদেশের সব মানুষের অর্জন।


তিনি বলেন, বর্তমান বিশ্ব সংকটের সময় শুধু বাজেট সহযোগিতার জন্য জাপান ৩০ বিলিয়ন ইয়েন, অর্থাৎ প্রায় ২৫ হাজার কোটি টাকা দিয়েছে। এটা কি অর্জন নয়? আমাদেরকে অপবাদ দিয়ে পদ্মা সেতু থেকে বিশ্বব্যাংক চলে গিয়েছিল। সেই বিশ্বব্যাংক আজ তাদের ভুল স্বীকার করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়ে তারাও প্রায় ২৫ হাজার কোটি টাকা বাংলাদেশের জন্য বাজেট সহায়তা দিয়েছে। এটাও কি অর্জন নয়?   


ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক বাংলাদেশ চাই, সন্ত্রাস চাই না। সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে চেতনা বিরোধী সন্ত্রাসকে রুখতে হবে। বৌদ্ধদের এ উৎসবে সাম্প্রদায়িক সম্প্রীতির সকলেই মিলেমিশে একাকার হয়ে গেছে। গৌতম বুদ্ধ শান্তির বাণী প্রচার করে গেছেন।


বাংলাদেশ বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া, থাইল্যান্ড ও চীনা দূতাবাসের প্রতিনিধিসহ বৌদ্ধ ধর্মের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।পরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শাহবাগ থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত প্রদক্ষিণ করে।

আরও খবর





6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

৩২ দিন ২ ঘন্টা ১ মিনিট আগে