শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব ১২-১৩ মে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 06-05-2023 01:49:34 pm

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে রবীন্দ্রসংগীত উৎসবের আয়োজন করা হচ্ছে। ১২ ও ১৩ মে এই দুদিন রাজধানীর সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে ৩৪তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবের আয়োজন করা হবে।


শুক্রবার (৫ মে) জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা। এবার উৎসবের প্রতিপাদ্য- ‘করিস নে লাজ, করিস নে ভয়/ আপনাকে তুই করে নে জয়।’


সংস্থার সাধারণ সম্পাদক পীযূষ বড়ুয়া বলেন, পৃথিবীর যে প্রান্তে বাংলা ভাষাভাষী তথা বাঙালি রয়েছেন সেখানেই ২৫ বৈশাখ ও ২২ শে শ্রাবণ আসে উৎসবের বেশে। কবিগুরু রবীন্দ্রনাথের প্রভাব বাঙালি জীবনে সর্বব্যাপী। এরমধ্যে এসেছে অনেক ঝড়-ঝঞ্ঝা-সংকট। কিন্তু কিছুতেই তাকে আমরা ছাড়তে পারিনি। রবীন্দ্র বিমুখ করা যায়নি বাঙালিকে।


তিনি আরও বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর তার ৮০ বছরের জীবনে একটি জাতির মননের ক্ষেত্রে যা যা প্রয়োজন অর্থাৎ কবিতা, গান, গল্প, উপন্যাস, নাটক, নৃত্য, ছড়া, প্রবন্ধ, ভাষণ, চিত্রকর্ম, চিঠিপত্র প্রায় সব দিয়ে গেছেন। যা পৃথিবীর আর কোনো মনীষী করেছেন বলে আমাদের জানা নেই। তাইতো প্রতি বছর রবীন্দ্র জয়ন্তীতে আমরা উৎসবের আয়োজন করে থাকি। তারই ধারাবাহিকতায় এবার ১২ ও ১৩ মে রবীন্দ্রসংগীতের আয়োজন করা হয়েছে।


তিনি জানান, ১২ মে বিকেল ৫টায় রবীন্দ্রসংগীত উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ওইদিন গিটার শিল্পী এনামুল কবির ও রবীন্দ্রসংগীত শিল্পী লিলি ইসলামকে গুণীজন সংবর্ধনা দেওয়া হবে। এরপর সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে আবৃত্তি ও সঙ্গীতানুষ্ঠান। ১৩ মে দ্বিতীয় দিনে বিকেল ৫টায় আবৃত্তি ও সঙ্গীতানুষ্ঠান হবে।


সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার সভাপতি তপন মাহমুদ। সংস্থার নির্বাহী সভাপতি আমিনা আহমেদের সভাপতিত্বে ও জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক তানজিনা তমার সঞ্চালনায় আরও ছিলেন সহ-সভাপতি খন্দকার খায়রুজ্জামান কাইয়ুম, জ্যেষ্ঠ যুগ্ম সাংগঠনিক সম্পাদক অনিকেত আচার্য, অর্থ সম্পাদক কনক খান, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, রিফাত জামাল প্রমুখ।

আরও খবর




deshchitro-6a78e0324ad05-100826021650.webp
শ্রাবণের দিনে বৃষ্টি-রোদের খেলা

৩৩ দিন ২১ ঘন্টা ৫৪ মিনিট আগে