বরিশাল শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষা শুরু, শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত অভয়নগর সারের দোকানে মিলল হাজার লিটার জ্বালানি তেল সাতক্ষীরার হাজীপুরে ঘের শ্রমিকের করুণ মৃত্যু ইসলামপুরে ড্রেন পরিচ্ছন্ন কাজ পরিদর্শন করেছেন পৌর প্রশাসক নাজমুল হুসাইন পাটকেলঘাটায় ভাগ্যকুল মিষ্টান্ন কারখানার বর্জ্য থেকে ছড়িয়ে পড়ছে বিভিন্ন রোগজীবাণু ‎ ইসলামপুরে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন ইউএনও নাজমুল হুসাইন ইতালিতে ঘণ্টায় ১০ ইউরো ন্যূনতম মজুরির দাবি: পার্লামেন্টে তুমুল বিতর্ক, প্রবাসীদের মধ্যে উত্তেজনা চৌদ্দগ্রাম বিএনপি'র জগন্নাথদীঘি স্বেচ্ছাসেবকদলের ২ নেতার নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অপতথ্য ও সাইবার ক্রাইম প্রতিরোধে আলোচনা সভা ইসলামপুর পৌর শহরের ড্রেন পরিচ্ছন্ন কাজ পৌর প্রশাসকের পরিদর্শন সুন্দরবনে বনবিভাগের অভিযানে হরিণ শিকারের ফাঁদ উদ্ধার মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে রাজগঞ্জে পুলিশ-জনতা সংহতি সমাবেশ মাদারীপুরে তেলবাহী ট্রাকে ডাকাতির মামলায় গ্রেপ্তার ২ আশাশুনিতে খাল দখলের অপপ্রচারের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের সংবাদ সম্মেলন ‎মোংলায় ইজিবাইক চাপায় স্কুলছাত্রী নিহত ক্ষেতলালে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাতক্ষীরায় কলারোয়ার পুত্রবধূ তুলি দুর্গাপুরে অবৈধ পেট্রোল মজুদ: ৪০০ লিটার জব্দ, ব্যবসায়ীকে লক্ষ টাকা জরিমানা লাখাইয়ে এসএসসি ও সমমানের দাখিল পরীক্ষা শুরু। ৩৬ থেকে ৪০ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা

সমগ্র পৃথিবীর মুখে বাংলাদেশের প্রশংসা শুনে বিএনপির এখন মাথা নষ্ট হয়ে গেছে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী

রাঙ্গুনিয়ায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ

                                                                  




তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, আজকে সমগ্র বাংলাদেশ উন্নয়নের ফলে বদলে গেছে। এ বদলে যাওয়ার হাওয়া রাঙ্গুনিয়ায়ও লেগেছে। আজকে রাঙ্গুনিয়ায় যে পরিবর্তন হয়েছে তা ঈর্ষনীয়। এ পরিবর্তন সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। আজকে সমগ্র পৃথিবীর কাছে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। সেকারণে সমগ্র পৃথিবীর মুখে বাংলাদেশের প্রশংসা শুনে বিএনপির এখন মাথা নষ্ট হয়ে গেছে।

আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রী চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ার বিভিন্ন ইউনিয়ের বাস্তবায়িত উন্নয়ন প্রকল্প সমূহের আনুষ্ঠানিক উদ্বোধনের সময় উল্লেখিত বক্তব্য করেন। এসময় চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার, উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতী, ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিট আওয়ামী লীগ, ওয়ার্ড ও মহল্লা কমিটির সাধারন সম্পাদকসহ হাজারো নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, আগে পুরো একটা থানাতে ১০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের কাজ হতো। কিন্তু আজকে আমি একটা ইউনিয়নে ১০০কোটি টাকারও বেশি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করছি। এটা কেউ আগে চিন্তা করেনি কিন্তু আওয়ামী লীগ সরকারের কারনে সম্ভব হয়েছে।

প্রথমে তিনি সরফভাটা ইউনিয়নে পানিউন্নয়ন বের্ডের ৫০ কোটি টাকার আরসিসি বøক ঢালাই, এলজিইডি ৩০ কোটি টাকাসহ প্রায় ৮০ কোটি টাকার বিভিন্ন  প্রকল্পের কাজ উদ্বোধন করেন। এরপর তিনি শিলক কোদালা ইউনিয়নেও ১০৭ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করেন। এবং শেষে পদুয়া ইউনিয়নে ৪১ কোটি টাকারও বেশি বাস্তবায়িত  প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

পরে তিনি নিজ গ্রাম সুখবিলাল উচ্চ বিদ্যালয়ের সরকার প্রদত্ত নবনির্মিত চারতলা ভবনের শুভ উদ্বোধন করেন।

আরও খবর