অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

বৃক্ষরোপনের মাধ্যমে শেষ হলো পিএসইউএস এর শোকাবহ আগষ্টের কর্মসূচি

বগুড়ার সারিয়াকান্দিতে পল্লী স্বাস্থ্য উন্নয়ন সংস্থা (পিএসইউএস) এর উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে ০৩দিন ব্যাপী বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
গত সোমবার পিএসইউএস এর কার্যালয়ে চারা বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রেজাউল করিম। উপস্থিত ছিলেন পৌর মেয়র মতিউর রহমান মতি, সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সরদার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলী আসগর প্রমুখ। এসময় মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ,  সারিয়াকান্দি এর শিক্ষার্থী ও পিএসইউএস এর সদস্যসহ মোট ১০০ জন সাধারণ মানুষের মাঝে একটি আম ও একটি পেয়ারা চারা বিতরণ করা হয়।
গত মঙ্গলবার সারিয়াকান্দি ডিগ্রী কলেজ ও সরকারি আব্দুল মান্নান মহিলা কলেজে ১০০ শিক্ষার্থীর মাঝে ২০০ চারা এবং বুধবার সারিয়াকান্দি সরকারি উচ্চ বিদ্যালয় ও সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ১০০ শিক্ষার্থীর মাঝে ২০০ সহ সর্বমোট ৬০০(আম ও পেয়ারা) ফলের চারা বিতরণ করা হয়।
উক্ত বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচী পরিচালনা করেন, পল্লী স্বাস্থ্য উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শাহিন ইসলাম নয়ন।


Tag
আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

৯ ঘন্টা ৭ মিনিট আগে