রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩

এই সরকারের অধিনে কোন নির্বাচনে অংশগ্রহণ করবো না : মির্জা ফখরুল ইসলাম

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, কোনমতেই এই সরকারের অধিনে কোন নির্বাচনে আমরা অংশগ্রহণ করবো না। আমরা নির্বাচন চাই। তবে একটি নিরপেক্ষ নির্বাচন চাই।বেশিরভাগ রাজনৈতিক দল আমরা আজকে একমত হয়েছি।


রবিবার (০৭ মে) দুপুরে ঠাকুরগাঁও পৌর শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে বিএনপির ঠাকুরগাঁও সদর উপজেলা শাখার সম্মেলনের ২য় অধিবেশনে এসব কথা বলেন তিনি।


বিএনপি মহাসচিব বলেন, এই সরকার পরিকল্পিতভাবে রাষ্ট্রের বিচার বিভাগ থেকে শুরু করে মিডিয়া, আইনশৃংখলা বাহিনী সবগুলোকে দলীয়করণ করে ফেলেছে। আজকে দেশে একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে। এখন সাংবাদিকরাও কিছু লিখতে পারে না। তাদেরকেও ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা দেওয়া হচ্ছে।


আওয়ামীলীগ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য বিভিন্ন আইন তৈরি করেছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, এই সরকারের বিপক্ষে যেন কেউ কথা বলতে না পারে সেজন্য তারা আইন, মামলা দিয়ে সকলকে ভয় দেখায়। এই সরকার দেশের মানুষের কল্যানের কথা চিন্তাও করে না। তারা প্রতি পদে পদে দেশকে আওয়ামী লীগ ও বিএনপি ভাগ করে। এই সরকার জনগণের সরকার নয়। এটা আওয়ামী লীগের সরকার। আজকে আওয়ামী লীগের লোকজন বলে আমরা তো এমন সরকার চাই নাই।


মির্জা ফখরুল আরও বলেন, এই সরকার তাদের অন্যায় সম্পর্কে কেউ কিছু বললেই মামলা দিয়ে কণ্ঠ রোধ করতে চায়। কিন্তু গণতন্ত্রের নিয়ম হচ্ছে সরকারের খারাপ কাজ নিয়ে সমালোচনা করতে হবে। কিন্তু এই সরকার সেটা করতে দিতে চায় না। জাতিসংঘ বলছে, সারাদেশের মানুষ এক হয়ে বলছে ডিজিটাল আইন বাতিল করতে হবে। তখন আইনমন্ত্রী বলছে এই আইন বাতিল করা যাবে না।


এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারিক আদনান, জেলা যুব দলের সভাপতি আবুনুর চৌধুরীসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

Tag
আরও খবর






6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

৩৩ দিন ১৩ ঘন্টা ২৫ মিনিট আগে