চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ

মাধ্যমিকে নতুন সূচি ঘোষণা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 31-08-2022 05:10:35 pm

সংগৃহীত ছবি

◾ শিক্ষা ডেস্ক


শিক্ষাপ্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি দুই দিন করায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের ক্লাস রুটিনে পরিবর্তন এনেছে সরকার। নতুন ঘোষণা অনুযায়ী, মাধ্যমিকে প্রতি দিন ৭টি শ্রেণি (পিরিয়ড) কার্যক্রম পরিচালিত হবে। এতদিন প্রতিদিন ৬টি শ্রেণি কার্যক্রম অনুষ্ঠিত হতো।


আজ বুধবার (৩১ আগস্ট) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক মো. শাহেদুল খবির চৌধুরীর সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।


এতে বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুই দিন (শুক্রবার ও শনিবার) কার্যকর হয়েছে। শিক্ষার্থীদের যাতে শিক্ষণ ঘাটতি সৃষ্টি হয় এবং শিক্ষাক্রমের বিষয়-কাঠামো অক্ষুণ্ন রেখে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির জন্য শিক্ষা প্রতিষ্ঠানের সময়সূচি পরিমার্জন করা হয়েছে।


পরিমার্জিত সময়সূচিতে বলা হয়, ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে প্রতিদিন ৭টি করে সপ্তাহে ৩৫টি শ্রেণি কার্যক্রম পরিচালিত হবে। এক শিফট বিশিষ্ট প্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রমের ব্যাপ্তি হবে ৬ ঘণ্টা ১০ মিনিট এবং দুই শিফটের প্রতিষ্ঠানে ৫ ঘণ্টা ৫ মিনিট। এ ছাড়া দুই শিফটের প্রতিষ্ঠানে ক্লাস শুরু হবে সকাল ৭টায় আর বিরতিসহ শেষ হবে ৫টা ২৫ মিনিটে।


একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্যও আলাদা নির্দেশনা দেওয়া হয়েছে পরিমার্জিত সময়সূচিতে। বলা হয়েছে- বাংলা, ইংরেজি এবং শাখাভিত্তিক ৩টি নৈর্বাচনিক বিষয়ের জন্য সপ্তাহে ৫টি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের জন্য ৩টি শ্রেণি কার্যক্রম পরিচালিত হবে। সব মিলিয়ে সপ্তাহে ক্লাসের সংখ্যা দাঁড়াবে ২৮টি, তবে ঐচ্ছিক বিষয়সহ এ সংখ্যা হবে ৩৩টি। 


এর আগে গত ২২ আগস্ট বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুই দিন করে সরকার। ঘোষণা অনুযায়ী, প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।


আরও খবর



6accfa678b4a8-121026091903.webp
এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে

৪ দিন ১৫ ঘন্টা ৪৮ মিনিট আগে