মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানে বিমান হামলায় নিহত ১৭ ইসির নির্ধারিত সংলাপে যাচ্ছে না জামায়াত চৌদ্দগ্রামে জামায়াত নেতার হাতে খতিব লাঞ্ছিতের অভিযোগ এডাস্ট আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬-এর ফাইনাল অনুষ্ঠিত: চ্যাম্পিয়ন আইন বিভাগ, রানার্সআপ ফার্মেসী আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মুশফিকের মূল্যস্ফীতি কমানো, বিকল্প অর্থায়ন ও সংস্কারে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে : অর্থমন্ত্রী মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত মিয়ানমার থেকে পাচার করে আনা ৭২ টন সুপারিসহ আটক ২৫ বেগমগঞ্জে এক হাজার শিক্ষার্থী কোরআনের হিফজ সম্পূর্ণ করেছেন নান্দাইলে ইয়াসের খান চৌধুরীর নির্দেশনায় বীর বেতাগৈর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে বিএনপির ওয়ার্ড কমিটিসহ সব অঙ্গসংগঠনের কমিটি বিলুপ্ত আগেও ইভটিজিংয়ের অভিযোগ, অভিযুক্তের পরিবারের কাছে একাধিকবার জানিয়েও মেলেনি প্রতিকার গলাচিপার গোলখালীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ বড়লেখার বর্ণিতে ১১৫ শিক্ষার্থীর অংশগ্রহণে অগ্রগতি মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বড়লেখায় ৪০ শিক্ষাপ্রতিষ্ঠানের ৩০০ শিক্ষার্থী নিয়ে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত পথে বোতল কুড়ানো বৃদ্ধের অসহায় অবস্থা দেখে পাশে দাঁড়ালেন ড. রশিদুল হাসান লাখাইয়ের সাংবাদিক পুত্র তাশরীফের ট্যালেন্টপুলে বৃত্তি লাভ। আশাশুনিতে প্রতিবন্ধী শিশু-যুবদের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত CUBAA'র AGM-2026 ও কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত মাদারীপুর কালকিনিতে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, দুই ঘণ্টা ধরে ককটেল বিস্ফোরণ

এডাস্ট আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬-এর ফাইনাল অনুষ্ঠিত: চ্যাম্পিয়ন আইন বিভাগ, রানার্সআপ ফার্মেসী

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (এডাস্ট) অত্যন্ত আনন্দমুখর ও প্রতিদ্বন্দীতাপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল এডাস্ট ডিবেটিং সোসাইটি আয়োজিত ‘আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬’-এর সমাপনী বিতর্ক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আজ শনিবার বেলা ৩:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বের রোমাঞ্চকর তর্কে ফার্মেসী বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে আইন বিভাগ। ফাইনাল প্রতিযোগিতায় দুর্দান্ত বক্তৃতার জন্য ‘সেরা বক্তা’ নির্বাচিত হন আইন বিভাগের শিক্ষার্থী আরাফাত পোদ্দার।


সমাপনী বিতর্কে বিচারকের দায়িত্বে ছিলেন ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (ডিইউডিএস) সাবেক সভাপতি জুবায়ের হোসেন শাহেদ এবং সাবেক সাধারণ সম্পাদক আদনান মুস্তারি।


বিতর্ক শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জাকির হোসেনের সভাপতিত্বে এক বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডাস্ট বোর্ড অব ট্রাস্টিজের মাননীয় সভাপতি শামসুল আলম লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য প্রফেসর ড. সিরাজুল হক চৌধুরী এবং কামরুন্নাহার।


প্রধান অতিথির বক্তব্যে বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি শামসুল আলম লিটন বিজয়ী ও বিজিত উভয় দলকে অভিনন্দন জানিয়ে বলেন, "বিতর্ক শিক্ষার্থীদের মুক্তচিন্তা, যুক্তি ও পরমতসহিষ্ণুতার চর্চা শেখায়। শ্রেণিকক্ষের পাঠদানের পাশাপাশি এ ধরনের সহ-শিক্ষা কার্যক্রম তরুণদের ভবিষ্যৎ নেতৃত্ব দেওয়ার উপযোগী করে তোলে। এডাস্ট ডিবেটিং সোসাইটির এই চমৎকার আয়োজন বিশ্ববিদ্যালয়কে সমৃদ্ধ করেছে।"


অনুষ্ঠানের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জাকির হোসেন তাঁর বক্তব্যে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন এবং বলেন, "আজকের এই ফাইনালে বিজয়ী কিংবা বিজিত বড় কথা নয়, যুক্তির জয়ই মূল কথা। আমাদের শিক্ষার্থীরা যেভাবে গঠনমূলক যুক্তি ও তথ্য দিয়ে কথা বলেছে, তা সত্যিই প্রশংসনীয়। এডাস্ট সবসময় শিক্ষার্থীদের মেধা বিকাশ ও যুক্তিবাদী সমাজ গঠনে উৎসাহ দিয়ে যাবে।"


 বক্তব্যে আইন বিভাগের চেয়ারম্যান প্রফেসর আ ম মো: সাঈদ বলেন, "আইন বিভাগের এই অর্জন তাদের নিবিড় চর্চা ও কঠোর পরিশ্রমের ফল। যুক্তিনির্ভর তর্কই ন্যায়বিচার ও সঠিক সিদ্ধান্তের ভিত্তি তৈরি করে।"


ফার্মেসী বিভাগের চেয়ারম্যান আসমা কবির শুভেচ্ছা জানিয়ে বলেন, "ফার্মেসী বিভাগের শিক্ষার্থীরা অত্যন্ত চমৎকার লড়াই

করেছে। বিতর্কের এই অভিজ্ঞতা তাদের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বাড়াবে।"


আয়োজনের প্রেক্ষাপট ও ধন্যবাদ জ্ঞাপন করে এডাস্ট ডিবেটিং সোসাইটির চীফ মডারেটর এবং আইন বিভাগের প্রভাষক মো: সিফাত হোসেন বলেন, "শিক্ষার্থীদের মাঝে যুক্তির আলো ছড়িয়ে দেওয়া এবং সুস্থ বিতর্ক চর্চার পরিবেশ নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। সকল বিভাগীয় প্রধান, বিচারকমণ্ডলী ও ডিবেটিং সোসাইটির কার্যনির্বাহী কমিটির অক্লান্ত পরিশ্রমে এই আয়োজন সাফল্যমণ্ডিত হয়েছে।"


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এডাস্ট ডিবেটিং সোসাইটির মডারেটর প্যানেলের অন্যান্য শিক্ষকবৃন্দ- ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক তাসফিয়া জামান মৌরী, EEE বিভাগের সহকারী অধ্যাপক রুহান মাহমুদ শামস, বিবিএ বিভাগের সহকারী অধ্যাপক ড. রাফাতুল হক রাশেদ, এডাস্ট ডিবেটিং সোসাইটির সভাপতি রায়হান সরকার এবং দপ্তর সম্পাদক সানজিদা আক্তারসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।


প্রতিযোগিতা শেষে অতিথি ও বিচারকবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও সনদ ও মেডেল তুলে দেন।

আরও খবর