আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মুশফিকের মূল্যস্ফীতি কমানো, বিকল্প অর্থায়ন ও সংস্কারে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে : অর্থমন্ত্রী মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত মিয়ানমার থেকে পাচার করে আনা ৭২ টন সুপারিসহ আটক ২৫ বেগমগঞ্জে এক হাজার শিক্ষার্থী কোরআনের হিফজ সম্পূর্ণ করেছেন নান্দাইলে ইয়াসের খান চৌধুরীর নির্দেশনায় বীর বেতাগৈর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে বিএনপির ওয়ার্ড কমিটিসহ সব অঙ্গসংগঠনের কমিটি বিলুপ্ত আগেও ইভটিজিংয়ের অভিযোগ, অভিযুক্তের পরিবারের কাছে একাধিকবার জানিয়েও মেলেনি প্রতিকার গলাচিপার গোলখালীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ বড়লেখার বর্ণিতে ১১৫ শিক্ষার্থীর অংশগ্রহণে অগ্রগতি মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বড়লেখায় ৪০ শিক্ষাপ্রতিষ্ঠানের ৩০০ শিক্ষার্থী নিয়ে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত পথে বোতল কুড়ানো বৃদ্ধের অসহায় অবস্থা দেখে পাশে দাঁড়ালেন ড. রশিদুল হাসান লাখাইয়ের সাংবাদিক পুত্র তাশরীফের ট্যালেন্টপুলে বৃত্তি লাভ। আশাশুনিতে প্রতিবন্ধী শিশু-যুবদের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত CUBAA'র AGM-2026 ও কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত মাদারীপুর কালকিনিতে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, দুই ঘণ্টা ধরে ককটেল বিস্ফোরণ আক্কেলপুর পৌর জামায়াতের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গলে দেশ-বিদেশের শীর্ষ আলেমদের বয়ান ও আখেরি মোনাজাতে শেষ হলো শেখবাড়ি জামিয়ার ঐতিহ্যবাহী ইসলামী মহাসম্মেলন ‎সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

নান্দাইলে ইয়াসের খান চৌধুরীর নির্দেশনায় বীর বেতাগৈর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

নান্দাইলে ইয়াসের খান চৌধুরীর নির্দেশনায় বীর বেতাগৈর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত


ময়মনসিংহ -৯ নান্দাইল আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর নির্দেশনায়  নান্দাইল উপজেলার ১ নং বীর বেতাগৈর ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বীর কামটখালী উত্তর বাজারে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়।


এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. সারোয়ার ভূইয়া পলাশ।


প্রধান বক্তা মো. সারোয়ার ভূইয়া পলাশ তাঁর বক্তব্যে বলেন, স্বেচ্ছাসেবক দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে হলে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলা মেনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যোগ্য, ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়নের মাধ্যমে সংগঠনকে এগিয়ে নিতে হবে।


তিনি আরও বলেন, নেতৃত্ব নির্বাচনে ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠে সাংগঠনিক দক্ষতা, যোগ্যতা ও ত্যাগকে গুরুত্ব দিতে হবে।


সম্মেলনে সভাপতিত্ব করেন নান্দাইল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো.বিল্লাল হোসেন। সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মশিউর রহমান মামুন।


এ সময় বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা বিএনপির সদস্য ও ১ নম্বর বীর বেতাগৈর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ডা. মো. মজিবুর রহমান, ইউনিয়ন বিএনপির সদস্যসচিব মো. আব্দুস সালাম মন্ডল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ফরিদুল হাসান মুক্তি, যুগ্ম আহ্বায়ক মো. আতিকুর রহমান আতিক ও মো. লাল মাহমুদ।


এ ছাড়া বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদ হোসাইন তারিফ।


সম্মেলনে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. ফারুক আহমেদ, মো. হুমায়ুন কবির, মো. আনারুল হক কলিম ও মো. আকিকুল বাছিরসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।এ সময় বীর বেতাগৈর ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।


ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পদে প্রার্থী হিসেবে রয়েছেন মো. কাইয়ুম মিয়া ও বাদল মিয়া।অন্যদিকে সদস্যসচিব পদে প্রার্থী হয়েছেন মো.রিপন মিয়া ও আলম তাজ।


সম্মেলনকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যাশা নিয়ে সম্মেলনে অংশ নেন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Tag
আরও খবর