আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মুশফিকের মূল্যস্ফীতি কমানো, বিকল্প অর্থায়ন ও সংস্কারে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে : অর্থমন্ত্রী মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত মিয়ানমার থেকে পাচার করে আনা ৭২ টন সুপারিসহ আটক ২৫ বেগমগঞ্জে এক হাজার শিক্ষার্থী কোরআনের হিফজ সম্পূর্ণ করেছেন নান্দাইলে ইয়াসের খান চৌধুরীর নির্দেশনায় বীর বেতাগৈর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে বিএনপির ওয়ার্ড কমিটিসহ সব অঙ্গসংগঠনের কমিটি বিলুপ্ত আগেও ইভটিজিংয়ের অভিযোগ, অভিযুক্তের পরিবারের কাছে একাধিকবার জানিয়েও মেলেনি প্রতিকার গলাচিপার গোলখালীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ বড়লেখার বর্ণিতে ১১৫ শিক্ষার্থীর অংশগ্রহণে অগ্রগতি মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বড়লেখায় ৪০ শিক্ষাপ্রতিষ্ঠানের ৩০০ শিক্ষার্থী নিয়ে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত পথে বোতল কুড়ানো বৃদ্ধের অসহায় অবস্থা দেখে পাশে দাঁড়ালেন ড. রশিদুল হাসান লাখাইয়ের সাংবাদিক পুত্র তাশরীফের ট্যালেন্টপুলে বৃত্তি লাভ। আশাশুনিতে প্রতিবন্ধী শিশু-যুবদের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত CUBAA'র AGM-2026 ও কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত মাদারীপুর কালকিনিতে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, দুই ঘণ্টা ধরে ককটেল বিস্ফোরণ আক্কেলপুর পৌর জামায়াতের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গলে দেশ-বিদেশের শীর্ষ আলেমদের বয়ান ও আখেরি মোনাজাতে শেষ হলো শেখবাড়ি জামিয়ার ঐতিহ্যবাহী ইসলামী মহাসম্মেলন ‎সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

‎সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

‎
‎​সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমির পঞ্চম শ্রেণির বিদায়ী শিক্ষার্থী ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
‎
‎​শনিবার (২৮ নভেম্বর) সকাল ৯টায় সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা বাজার সংলগ্ন বহুলী রোডে একাডেমি প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‎
‎​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সিরাজগঞ্জ-১ (কাজীপুর ও সদর আংশিক) আসনের সংসদ সদস্য মো. সেলিম রেজার উপস্থিত থাকার কথা থাকলেও তিনি উপস্থিত হতে পারেননি। তাঁর অনুপস্থিতিতে প্রধান অতিথির বক্তব্য দেন ৬ নম্বর ছোনগাছা ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব এস এম আঃ সালাম।
‎​প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুশিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি নৈতিক ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
‎​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ নম্বর ছোনগাছা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবু দাউদ আকন্দ, একই ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এস এম মাহাতাব উদ্দিন এবং ভাটপিয়ারীর বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব জহুরুল ইসলাম দুলাল। এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মাহবুবুর রহমান।
‎​প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক (অব.) আলহাজ্ব গাজী আব্দুল কালাম আজাদের সভাপতিত্বে এবং রাবেয়া বসরী (রহ.) মহিলা শাখার শিক্ষা সচিব মাওলানা মুফতি আবিদ হাসান ফারাবীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
‎​অনুষ্ঠানে মোট ৪৩ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। সবশেষে আলোচনা সভা ও বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

আরও খবর