চৌদ্দগ্রামে জামায়াত নেতার হাতে খতিব লাঞ্ছিতের অভিযোগ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মুশফিকের মূল্যস্ফীতি কমানো, বিকল্প অর্থায়ন ও সংস্কারে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে : অর্থমন্ত্রী মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত মিয়ানমার থেকে পাচার করে আনা ৭২ টন সুপারিসহ আটক ২৫ বেগমগঞ্জে এক হাজার শিক্ষার্থী কোরআনের হিফজ সম্পূর্ণ করেছেন নান্দাইলে ইয়াসের খান চৌধুরীর নির্দেশনায় বীর বেতাগৈর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে বিএনপির ওয়ার্ড কমিটিসহ সব অঙ্গসংগঠনের কমিটি বিলুপ্ত আগেও ইভটিজিংয়ের অভিযোগ, অভিযুক্তের পরিবারের কাছে একাধিকবার জানিয়েও মেলেনি প্রতিকার গলাচিপার গোলখালীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ বড়লেখার বর্ণিতে ১১৫ শিক্ষার্থীর অংশগ্রহণে অগ্রগতি মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বড়লেখায় ৪০ শিক্ষাপ্রতিষ্ঠানের ৩০০ শিক্ষার্থী নিয়ে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত পথে বোতল কুড়ানো বৃদ্ধের অসহায় অবস্থা দেখে পাশে দাঁড়ালেন ড. রশিদুল হাসান লাখাইয়ের সাংবাদিক পুত্র তাশরীফের ট্যালেন্টপুলে বৃত্তি লাভ। আশাশুনিতে প্রতিবন্ধী শিশু-যুবদের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত CUBAA'র AGM-2026 ও কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত মাদারীপুর কালকিনিতে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, দুই ঘণ্টা ধরে ককটেল বিস্ফোরণ আক্কেলপুর পৌর জামায়াতের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গলে দেশ-বিদেশের শীর্ষ আলেমদের বয়ান ও আখেরি মোনাজাতে শেষ হলো শেখবাড়ি জামিয়ার ঐতিহ্যবাহী ইসলামী মহাসম্মেলন

চৌদ্দগ্রামে জামায়াত নেতার হাতে খতিব লাঞ্ছিতের অভিযোগ

কুমিল্লার চৌদ্দগ্রামে মসজিদের খতিব নিয়োগকে কেন্দ্র করে জুমার নামাজ পড়াতে গিয়ে বর্তমান খতিবকে মারধর ও লাঞ্চিত করার অভিযোগ উঠেছে স্থানীয় চার ব্যক্তির বিরুদ্ধে। শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বাহেরগড়া গ্রামের শাহ সাহেব কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। ওই ঘটনার পর থেকে মসজিদের খতিব নিজের ফেইসবুক পোস্টে ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয় জামায়াতের এক নেতাকে অভিযুক্ত করে একাধিক ভিডিও ভাইরাল হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে ঘটনাটি অনাকাঙ্খিত উল্লেখ করে মসজিদ কমিটি সাংবাদিক সম্মেলন করে। এ ঘটনায় ভুক্তভোগী মসজিদের খতিব মো. আবদুল মমিন বাদি হয়ে ৪ জনকে আসামী করে চৌদ্দগ্রাম মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্তরা হলেন, বাহেরগড়া গ্রামের আবুল হাশেমের ছেলে ও মুন্সিরহাট ইউনিয়নে ৯নং ওয়ার্ড জামায়াতের ইউনিট সভাপতি শরিফ হোসেন সুমন (৪০) ও তার ভাই নাজমুল হোসেন (৩৮), মৃত সিরাজুল ইসলামের ছেলে হারুনুর রশিদ (৬০) এবং মৃত আবদুল করিমের ছেলে সাইদুল ইসলাম (৬৫)। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, আবদুল মমিন দীর্ঘদিন ধরে ওই মসজিদে খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। মসজিদের বিভিন্ন বিষয় নিয়ে অভিযুক্তদের সঙ্গে তাঁর বিরোধ চলছিল। এর জের ধরে অভিযুক্তরা তাঁকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। শুক্রবার দুপুরে মসজিদে নামাজ পড়ানোর উদ্দেশ্যে প্রবেশের সময় অভিযুক্তরা একজোট হয়ে তাঁর পথরোধ করেন। একপর্যায়ে তাঁরা তাঁকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারেন। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও ফুলে যাওয়ার মতো জখম হয় বলে অভিযোগে দাবি করা হয়েছে। পরে তাঁকে টেনেহিঁচড়ে হত্যার চেষ্টা করা হলে তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন। এদিকে, একই ঘটনাকে অনাকাঙ্খিত উল্লেখ করে শনিবার দুপুরে সাংবাদিক সম্মেলন মসজিদ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার নোমান বলেন, মসজিদ কমিটির সিদ্ধান্তে খতিব নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি করা হয়। আবদুল মমিন আবেদন করেনি। ৪ জন আবেদনকারীকে ফাইনাল করা হয়েছে। ৪ জন শুক্রবার আলোচনা ও নামাজ পড়াবে। মুসল্লিরা সিদ্ধান্ত দিবে সে অনুযায়ী খতিব নিয়োগ ফাইনাল করা হবে। তবে শুক্রবার মসজিদে যে ঘটনা ঘটেছে তা আমাদের কারো কাম্য নয়। এটি একটি অনাকাঙ্খিত ঘটনা। মসজিদ কমিটির সিনিয়র সহ-সভাপতি এসএম সিরাজুল ইসলাম বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে মসজিদের খতিব মো. আবদুল মমিনকে নিয়োগ দেয়া হয়েছে। আমরা মসজিদ কমিটির সিদ্ধান্ত নিয়েছি নতুন খতিব নিয়োগ দিব। মসজিদ কমিটির সভাপতি অনুরোধে আমি নিজে খতিব আব্দুল মমিনকে শুক্রবারে না আসার জন্য অনুরোধ করি। তিনি তা না শুনে আসায় মসজিদে হট্টগোল পরিস্থিতি সৃষ্টি হয়। ভূক্তভোগী খতিব মোঃ আবদুল মমিন বলেন, আমি বাহেরগড়া শাহ সাহেব মসজিদের খতিব পদে ৪ বছর ধরে দায়িত্ব পালন করে আসছি। কিন্তু সম্প্রতি স্থানীয় জামায়াতের কিছু লোক আমাকে অন্যায় ভাবে তা থেকে অপসারণ করার পাঁয়তারা করছে। শুক্রবার আমি নামাজ পড়াতে গেলে জামায়াত নেতা সুমনসহ ৪/৫ জন আমাকে এলোপাতাড়ি ভাবে মারধর করে লাঞ্চিত করে। আমি এই ঘটনায় বিচার চেয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছি। এই বিষয়ে অভিযুক্ত জামায়াত নেতা শরিফ হোসেন সুমন বলেন, খতিবকে আগেই থেকেই মসজিদে না আসার জন্য সভাপতি ও সহ-সভাপতি নিষেধ করেছিলো। কিন্তু তারপরও তিনি নিষেধ না শুনে এসেছিলেন এবং নামাজ না পড়ানো নিয়ে আমার সাথে তর্কে জড়িয়েছেন। একপর্যায়ে সামান্য হাতাহাতির ঘটনা ঘটেছে। এ বিষয়ে চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, শাহ সাহেব মসজিদের খতিবকে মারধর ও লাঞ্চিত করার ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও খবর