কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

গাজীপুরের শ্রীপুরে ক্রমেই বেড়ে চলেছে অবৈধ অটোরিকশা।

গাজীপুরের শ্রীপুরে অবৈধ ভাবে বেড়ে চলছে অটোরিকশা, প্রশাসনের নাকের  ডগা দিয়ে  লাইসেন্স বিহীন এবং কোন রকম প্রশিক্ষণ ছাড়াই ড্রাইবিং করছে অটোরিকশার।  শ্রীপুর চৌরাস্তা, বরমী পল্টন মোড়, জনতার মোড়, শ্রীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো তে অবৈধভাবে ভিড় জমাচ্ছে  ব্যাটারি চালিত অটোরিকশা গুলো। 



যেখনে সেখানে অটোরিকশা পার্কিং করার জন্য মানুষের চলাচলের ক্ষেত্রেও সমস্যা হচ্ছে। বিশেষ করে রাস্তার মধ্যে পথচারী পারাপারের জায়গায় গুলো দখল করে নিচ্ছে অটোরিকশা। যার কারণে রাস্তায় চলাচলের ক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বর্তমান সময়ে অটোরিকশা চালক গুলো যেখানে সেখানে মাঝ রাস্তায় অটোরিকশা ঘুড়িয়ে ফেলছে। যার ফলে অপর দিক থেকে আসা গাড়ি ধাক্কা দেয় এবং  দুর্ঘটনার শিকার হয়। 


রবিবার ৭ মে সন্ধার দিকে রাস্তার সাইটে দাড়িয়ে থাকা আশরাফুল আলম সরকার নামে (৪৩) একজন  মানবাধিকার কর্মীর পায়ে এসে ধাক্কা দেয় অটোরিকশা চালক।  পরে স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নিয়ে যায় এবং ভালো ভাবে চিকিৎসা করেন। আহত হওয়া আশরাফুল আলম সরকার বাংলাদেশ মানবাধিকার কমিশন শ্রীপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন বলে জানান। তিনি বলেন অবৈধ ভাবে অটোরিকশা চালিয়ে আমার পায়ে ধাক্কা দিলে আমি আহত হই। অটোরিকশা চালক কে ড্রাইবিং লাইসেন্স এর কথা জিজ্ঞেস করলে দেখাতে পারে নাই।

প্রায় সময় দেখা যায় শ্রীপুর এবং মাওনা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অটোরিকশা চলাচল করে, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে অটোরিকশা চালিয়ে আবার দুর্ঘটনার শিকারও হচ্ছে। এ নিয়ে প্রশাসনের ভুমিকা নীরব বললেই চলে, তবে জনগণের এই ভোগান্তীর শেষ কোথায়? 

জনগণ বলছেন অটোরিকশা গুলো যদি ড্রাইবিং লাইসেন্স এবং প্রশিক্ষন প্রাপ্ত হয় তাহলে হয়তো এই সমস্যার সমাধান হবে।  কারণ তখন যে কেউ অটোরিকশা চালাতে পারবে না এবং দুর্ঘটনার শিকারও তেমন হবে না।  
আরও খবর