‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

দেবিদ্বারের সাংবাদিক শাহীন আলমের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 09-05-2023 06:49:54 pm


কুমিল্লা প্রতিনিধিঃ দেবিদ্বার প্রতিনিধি সাংবাদিক শাহীন আলমের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন সাংবাদিকরা।

সোমবার সকাল সাড়ে ১০ টায় কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের ব্যানারে কুমিল্লা প্রেসক্লাবের সামনে এ কর্মসুচি পালিত হয়। এতে বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সহসভাপতি নজরুল ইসলাম দুলাল, সাধারণ সম্পাদক সাঈয়িদ মাহমুদ পারভেজ, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক কুমিল্লার কাগজ সম্পাদক আবুল কাসেম হৃৃদয়, কুমিল্লা রিপোটার্স ইউনিটির সাবেক সভাপতি ওমর ফারুকী তাপস, দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার সাদিক হোসেন মামুন, এখন টিভির স্টাফ রিপোর্টার খালিদ সাইফুল্লাহ, দৈনিক সমকালের কুমিল্লা প্রতিনিধি মো: কামাল উদ্দিন, দৈনিক যুগান্তরের বু্্যরো রিপোর্টার আবুল খায়ের, মাইটিভির কুমিল্লা প্রতিনিধি আবু মুছা, কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, ভোরের কাগজের কুমিল্লা প্রতিনিধি এম ফিরোজ মিয়া, দৈনিক মানবজমিন এর স্টাফ রিপোর্টার জাহিদ হাসান, ইনডিপেন্ডেন্ট টিভির কুমিল্লা প্রতিনিধি তানভীর দীপু, দৈনিক যায়যায়দিন এর স্টাফ রিপোর্টার আবদুল জলিল ভুইয়া, আজকের পত্রিকার কুমিল্লা প্রতিনিধি দেলোয়ার হোসেন আকাঈদ, এস.এ টিভির কুমিল্লা প্রতিনিধি রফিকুল ইসলাম, দৈনিক বাংলার কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টু, ভোরের পাতার কুমিল্লা প্রতিনিধি জাকারিয়া মানিক, কালবেলার কুমিল্লা প্রতিনিধি আতিকুর রহমান, দীলিপ মজুমদার, দৈনিক সময়ের আলোর কুমিল্লা প্রতিনিধি জহির শান্ত, দৈনিক মানব কন্ঠের কুমিল্লা প্রতিনিধি তরিকুল ইসলাম তরুন, শেয়ার বিচের মনির হোসেন, দৈনিক আমার সংবাদের কুমিল্লা প্রতিনিধি, জহিরুল ইসলাম, জাগো কুমিল্লার সম্পাদক অমিত মজুমদার, আমাদের কুমিল্লার সোহাইবুল ইসলাম সোহাগ, দৈনিক সবুজ বাংলাদেশ এর কুমিল্লা প্রতিনিধি শরীফ সুমন,নতুন কাগজের মাঈনুল হক, একুশে সংবাদের জুয়েল, অন নিউজের জহিরুল হক বাবু, দৈনিক কুমিল্লার কাগজের ফেরদৌস মাহমুদ মিঠু ... ও সজিব, দৈনিক সমাজ কন্ঠের মোতালেব হোসেন প্রমুখ। সাংবাদিক নেতৃবৃন্দ অবিলম্বে সাংবাদিক শাহীন আলমের উপর সন্ত্রাসী হামলায় জড়িতদের আইনের আওতায় আনার দাবিসহ জড়িতদের বিরুদ্ধে চার্জশিট প্রদানের দাবি করেন। এর আগে গত ১৮ এপ্রিল সন্ধ্যায় একটি মারামারি ঘটনায় আহতদের তথ্য সংগ্রহ ও ছবি তুলতে সাংবাদিক শাহীন আলম দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে সেখানে পৌর আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম বাবু তার সহযোগীদের নিয়ে শাহীন আলমের উপর হামলা চালায়। পরে তাকে বাহিরে নিয়ে মারধর করে মারাত্মক আহত করে। এ ঘটনায় সাংবাদিক শাহীন আলম বাদী হয়ে সাইফুল ইসলাম বাবু, মো. পারভেজ ও মো. মহসিনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৮/১০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করলেও পুলিশ এজাহানামীয় কোন আসামিকে গ্রেফতার করতে পারেনি। এ বিষয়ে সাংবাদিক শাহীন আলম জানান, আসামী পক্ষের লোকজন মামলা মীমাংসা করতে তাকে চাপ দিয়ে যাচ্ছে। সে নিরাপত্তা হীনতায় রয়েছে বলেও জানিয়েছেন।

আরও খবর







6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

১ দিন ৮ ঘন্টা ৫৬ মিনিট আগে