অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে কৃষকের ধান কেটে দিলেন ছাত্রলীগের নেতা-কর্মীরা

ঠাকুরগাঁওয়ে এক কৃষকের দশ কাঠা বোরো ধান কেটে বাড়িতে পৌছে দিলেন জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা। 


মঙ্গলবার সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিমুন সরকারের নেতৃত্বে কৃষক রফিকুল ইসলামের ধান কেটে বাড়িতে পৌছে দেন তারা৷ কেন্দ্রের নির্দেশনা ও কৃষকের পাশে দাড়াতে পেরে খুশি নেতা-কর্মীরা৷ কৃষিতে সহায়তা পেয়ে খুশি কৃষক৷ 



কৃষক রফিকুল ইসলাম বলেন, শ্রমিক দিয়ে ধান কাটার মত আমার সক্ষমতা ছিলনা। আজকে ছাত্রলীগের নেতা-কর্মীরা আমার পাশে দাড়ালো। আমি তাদের কাছে ঋণী হয়ে থাকলাম। 


জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক এস এম নিউমুন বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় ও জেলা ছাত্রলীগের নেতৃত্বে আমরা কৃষকের ধান কেটে দিয়ে বাড়িতে পৌছে দিয়েছি৷ এমন একটা মহৎ উদ্যোগের সাথে থাকতে পেরে বেশ ভালো লাগলো৷ 



জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিমুন সরকার বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের সব নেতা ও কর্মীদের খবর রাখতে বলেছিলাম কৃষকের পাশে দাড়ানো জন্য৷ সেই ধারাবাহিকতায় যখন আমরা রফিকুল চাচার খবর পায় তার সাথে মুঠোফোনে যোগাযোগ করি৷ তিনি তার ধান ক্ষেত কাটা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। আমরা আশ্বস্ত করি। আজ জেলার নেতাকর্মীরা মিলে তার জমির ধান কেটে বাড়িতে পৌছে দিয়েছি। এ কর্মসূচিটি আমাদের শুরু হয়েছে। ছাত্রলীগের নির্দেশনা ও কৃষকের স্বার্থে অব্যহত থাকবে৷ 



এ সময় আরো জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন রাব্বী, ছাত্রলীগ নেতা আবু সাঈদ, নুরুজ্জামান, আবু নওসাম, সোহানুর সুবহানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন৷

আরও খবর