শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল

নিয়ামতপুরে বোরো ধানের বাপ্পার ফলনে কৃষকের মুখের হাসি


নওগাঁ জেলা শস্য ভান্ডার হিসেবে খ্যাত আর জেলার নিয়ামতপুর উপজেলা শস্য ভান্ডারে অন্যতম। এই উপজেলায় চলতি মৌসুমে আগাম ইরি-বোরো ধান কাটার ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা । একদিকে তাপদাহ অন্যদিকে অতিরিক্ত গরমে কৃষকদের কষ্ট হলেও ধান কেটে মাড়াই কাজ করছেন তারা। পাশাপাশি বসে নেই কৃষাণীরাও। তারাও মনের আনন্দে ধান শুকিয়ে ঘরে তোলার কাজে সহযোগিতা করছেন। আগাম জাতের বোরো ধান কাটা শুরু হলেও উচ্চ ফলনশীল ধান আগামী সপ্তাহে কাটা শুরু হবে বলে জানান কৃষকরা।

চলতি মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ফলে কৃষকরা জমিতে সঠিক সময় পর্যাপ্ত পানি পেয়েছে। এছাড়া কৃষি অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা মাঠপর্যায়ে থেকে কৃষকদের সব রকম পরামর্শ প্রদান, পর্যাপ্ত সার পাওয়ায় এবার কোনো কিছুতেই কৃষকদের বেগ পেতে হয়নি। তাছাড়া এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকায় সর্বত্রই বোরো ধানের ভালো ফলন হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটে উঠেছে।

উপজেলা কৃষি অফিস জানায়, চলতি বোরো মৌসুমে উপজেলায় ৮ ইউনিয়নে ২০ হাজার ৯ শত ৯৫ হেক্টর জমিতে বোরো ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর অবাদ হয়েছে ২২ হাজার ৬ শত ৮৫ হেক্টর। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ, ৫৬ হাজার, ৫২৬.৫ মেট্রিক টন ধান। উপজেলায় ইস্পাহানী -৮, বেবিলন, হীরা, SL8H, মেটাল সীড হাইব্রিড ৩২০ হেক্টর । 


আর ব্রি ধান ২৮,৬৩, ৭৪, ৮১, ৮৪, ৮৬, ৮৮, ৮৯, ৯০, ৯২, বঙ্গবন্ধু ধান১০০, জিরাশাইল কাটারী উফশী জাতের ২২,৩৬৫ হেক্টর বোরো আবাদ হয়েছে। 


উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের হরিপুর গ্রামের কৃষক আব্দুল্লাহ আল মোনাইফ হোসেন বলেন, সার-সেচসহ অন্যান্য সুবিধা পাওয়ায় এ বছর তার জমিতে ফলন ভালো হয়েছে। উচ্চ ফলনশীল ধান আবাদ করায় প্রতি বিঘায় তিনি ২৪-২৮ মণ ধান পেয়েছেন।


বাহাদুর ইউনিয়নের গোকুলপুুর গ্রামের কৃষক আব্দুল আজিজ বলেন, এ মৌসুমে ৫ বিঘা জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে। সময় মতো পানি, বীজ, সার পাওয়ায় ও আবহাওয়া অনুকূল থাকায় ধানের রোগবালাই কম এতে ধানের ফলন ভালো ফলন হচ্ছে। আমার ২ বিঘা জমির ধান কাটা হয়েছে ফলন প্রতি বিঘায় ২৫ মন হয়েছে। ধান ও বিক্রি করা হচ্ছে ১২০০ থেকে ১২৫০ টাকায় ।এ মৌসুমী ধানের বাজার ভালো পাওয়ায় আমরা খুশি


নিয়ামতপুর উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল হাসান বলেন, মৌসুমের শুরুতে সরকারিভাবে প্রণোদনা কর্মসূচির আওতায় এ উপজেলায় কৃষককে উফসী ধানের বীজ, ডিএপি সার ও এমওপি সার প্রদান করা হয়েছে। ফলন বৃদ্ধিতে মাঠপর্যায়ে থেকে কৃষকদের বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করা হয়। এ মৌসুমে আবহাওয়া অনুকূল থাকায় রোগ বালাই কম হয়েছে। এ পর্যন্ত উপজেলায় ৪০% ধান কর্তন করা হয়েছে। বোরো ধানের গড় ফলন প্রতি হেক্টরে ‌৪.৫ মেট্রিক টন ।

Tag
আরও খবর