ঈদের ছুটির প্রজ্ঞাপন জারি সংস্কৃতি কর্মীদের জন্য চালু হচ্ছে বিশেষ কল্যাণ কার্ড: সংস্কৃতি মন্ত্রী ঢাকার সঙ্গে সরাসরি ফ্লাইট স্থগিত করল এয়ার ইন্ডিয়া দেশের ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ লালপুরে মোমিনপুর মাদরাসায় শ্রদ্ধা ও ভালোবাসায় শিক্ষকের বিদায় জাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. আমির হোসেন ভূঁইয়া আজ রাতেই ফ্রান্সের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করবেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী কোচ দিদিয়ের দেশম, চমকের অপেক্ষায় ফুটবল বিশ্ব ইসলামপুরে কারিগরি ও কর্মমুখী শিক্ষার মানোন্নয়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ইসলামপুরে কোরবানি পশু জবাই ও পশুর চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ ‎মোংলায় ট্রলার থেকে নদীতে পড়ে মাঝি নিখোঁজ আশাশুনি মডেল প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা লাখাইয়ে ২১ঘন্টা পর ভেঁসে উঠলো সুতাং নদীতে নিখোঁজ সাদেকের লাঁশ। মানবিক সহায়তার আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জি.আর চাল বিতরণ চবিকে গোলবন্যায় ভাসিয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন যবিপ্রবির মেয়েরা ঈশ্বরগঞ্জ-উচাখিলা ১১ কিমি সড়ক খানাখন্দে বেহালদশা জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনির জেলা বিএনপির মতবিনিময় পীরগাছায় অসহায় বাবার আকুতি: সন্তানের চিকিৎসায় প্রয়োজন প্রায় ৮ লাখ টাকা উত্তর ও দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের সেতুবন্ধন: খুলনা–পঞ্চগড় আন্তঃনগর ট্রেন চালুর জোর দাবি অধ্যাপক ডক্টর তরিকুল ইসলামের ধান পাকলেও মিলছে না স্বস্তি, চিটা ধানে কমতে পারে ফলন দেশে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন

বুড়িমারী স্থলবন্দর যেন চোরাচালানের নিরাপদ রুট

পাটগ্রাম উপজেলার অবস্থিত এ স্থলবন্দর যেন এখন চোরাচালানের নিরাপদ রুট হিসেবে পরিচিতি পাচ্ছে। প্রায় সময় দেখা যায় অবৈধপথে বা চোরাচালানের নানা পণ্য আনা-নেওয়া করা হয় এ স্থলবন্দর দিয়ে । 

এতে একদিকে যেমন দুদেশের সরকারই রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় বৈধ পথে আমদানি-রপ্তানিকারকরা।

গত (১০মে) মঙ্গলবার রাতে বুড়িমারী স্থলবন্দর জিরোপয়েন্টের ওপারে ভারতীয় কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানা পুলিশ চ্যাংরাবান্ধা স্থলবন্দর এলাকা থেকে পাথর বোঝাই একটি ট্রাকসহ চালককে আটক করেছে। 

আটক ওই ট্রাকে পাথরের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ শনপাপড়ি ও সাবান। ট্রাকটি বুড়িমারী স্থলবন্দরে প্রবেশ করতে ওপারে সিরিয়ালের জন্য অপেক্ষা করছিল। উভয় দেশের ব্যবসায়ী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চোরাচালান প্রতিরোধে উভয় দেশে স্ক্যানার মেশিন বসানোর দাবি জানিয়ে আসছে ব্যবসায়ীরা। একই সাথে উভয় অপরাধীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করতে ব্যবসায়ীদের আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার কথাও বলা হচ্ছে। কিন্ত এরপরও থামছে না সীমান্তের এ স্থলবন্দর দিয়ে চোরাচালান।

বুড়িমারী কাস্টমসের উপকমিশনার বিল্লাল হোসেন বলেন, ভারতীয় চ্যাংরাবান্ধা কাস্টমস কর্মকর্তাদের চোরাচালান প্রতিরোধে কঠোর ভূমিকা নেওয়ার জন্য উদ্যোগ নিতে বলা হয়েছে। এরই ফলশ্রুতিতে সেমাবার সকালে একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ শনপাপড়ি ও সাবান উদ্ধার করেছে মেখলিগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় পুলিশ ট্রাকটি ও চালককে আটক করে চোরাকারবারি আইনে মামলা করেছে বলে জেনেছি।

তিনি আরও বলেন, চোরাকারবারি যে-ই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। আমরা কঠোর ব্যবস্থা নিচ্ছি।

জানা গেছে, মেখলিগঞ্জ থানা পুলিশের হাতে আটক ভারতীয় ট্রাকটি পাথর নিয়ে বাংলাদেশে প্রবেশ করতে ট্রাক মালিক সমিতির সিরিয়াল পাওয়ার জন্য চ্যাংরাবান্ধা জিরোপয়েন্টে অপেক্ষা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে মেখলিগঞ্জ থানার ওসি রাহুল তালুকদার সঙ্গীয় ফোর্স তল্লাশি চালিয়ে পাথরের ভেতরে বিপুল পরিমাণ ভারতীয় শনপাপড়ি ও সাবান উদ্ধার করে। পরে ট্রাকটি জব্দ করে চালককে আটক করে থানায় নিয়ে যায়।এদিকে সম্প্রতি সময়ে পাথরের ভেতরে নিয়ে আসা কাপড়সহ তিনটি ভারতীয় ট্রাক আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এছাড়াও (১০মে) রাতে বুড়িমারী স্থলবন্দরে এক কসমেটিক ব্যবসায়ীর দোকান থেকে, তিনটি ভারতীয় কসমেটিক সহ মালামালের গাইট আটক করে বাংলাদেশ বর্ডারগার্ড ,মালামালের আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা। 

এর আগে (২৭মার্চ) রাতে বুড়িমারী স্থলবন্দর এলাকার ঢাকা কোচ বাসস্ট্যান্ড এলাকা থেকে ট্রাকগুলো আটক করা হয়। এ ঘটনায় ট্রাকের তিন চালকসহ অজ্ঞাতনামাদের আসামি করে পাটগ্রাম থানায় মামলা দায়ের করেছে বিজিবি।

তিনটি ট্রাকের একটিতে পাথর আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স আরফান ট্রেডার্সের পাথর ছিল বলে জানান মালিক আশরাফুল আলম। তিনি বলেন, আমদানি করা পাথর নিয়ে আসা ভারতীয় ট্রাকটি পাথর আনলোড করে ফেরার জন্য দাঁড়িয়ে ছিল। কিন্তু বিজিবি ওই গাড়িটি নিয়ে যায়। অন্য গাড়ির সঙ্গে এ গাড়ির বিরুদ্ধেও মামলা দিয়েছে বলে শুনেছি।

 পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। যেহেতু বিষয়টি চোরাচালান সংক্রান্ত, তাই বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহের কাজ চলছে।

চ্যাংরাবান্ধা আমদানি ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি তপন কুমার চোরাচালান প্রতিরোধে উভয় দেশে স্ক্যানার মেশিন বসানোর দাবি জানিয়েছেন। এছাড়াও উভয় দেশে ট্রাকসহ অবৈধ পণ্য আটকের ঘটনায় অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে ব্যবসায়ীদের আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করারও আহবান জানান তিনি।

আরও খবর
6a06271492963-150526014836.webp
ঈদের ছুটির প্রজ্ঞাপন জারি

৮ ঘন্টা ৫১ মিনিট আগে