‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

সাংবাদিক নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে ফুলতলায় বিএমএসএস’র বিশাল মানববন্ধন

© মানববন্ধনের ছবি


সাংবাদিক নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে খুলনার ফুলতলায় বিএমএসএস'র উদ্যোগে স্মরণকালের বৃহৎ মানববন্ধন হয়েছে। 


সারাদেশে সাংবাদিক নির্যাতন, হামলা ও সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে ১০ মে বুধবার বিকাল ৪ টায় খুলনার ফুলতলায় স্বাধীনতা চত্ত্বরে প্রায় ২ শতাধিক সাংবাদিকদের উপস্থিতিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)’র উদ্যোগে উক্ত বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।


সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের উপর একের পর এক হামলা ও মিথ্যা মামলার ঘটনা বেড়ে গেছে।এর মধ্যে যমুনা টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি আমিনুল ইসলামের উপর হামলার ঘটনা, রাজশাহীর পুঠিয়ায় সাংবাদিক সাংবাদিক সোহানুর রহমান সোহানকে মারধর করে পা ভেঙ্গে দেয়া এবং বিএমএসএস কেন্দ্রীয় নেতা মানসুর রহমান জাহিদ ও খুলনার পাইকগাছা উপজেলা কমিটির সেক্রেটারী ফসিয়ার রহমান, আসাদুল ইসলাম আসাদ, আব্দুল মজিদ সহ ৪ সাংবাদিকের বিরুদ্ধে ডা: মামুন কর্তৃক দায়ের করা মিথ্যা চাঁদাবাজি মামলা এবং খুলনায় বিউটি পার্লারের মালিক কর্তৃক বিএমএসএস নেতা মুশফিক ও দেশ টিভির সাংবাদিক অসীম সহ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা, চট্টগ্রামে দৈনিক সাঙ্গু পত্রিকার সাংবাদিকের উপর হামলা, সাতক্ষীরায় সাংবাদিক শাহিন, ফরহাদ সহ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলা প্রত্যাহার সহ সারাদেশে সাংবাদিকদের উপর একের পর এক হামলা মিথ্যা-হয়রানীমূলক মামলার প্রতিবাদে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।


কেন্দ্রীয় নেতা এএম রেজোয়ান রাজার সঞ্চালনায় সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান সাথী তালুকদার, মহাসচিব মো: সুমন সরদার, সহ-সাংগঠনিক সম্পাদক সুজন মাহমুদ, সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মো: শামীম খান।


আরো উপস্থিত ও বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা মো: রফিকুল ইসলাম, মিল্টন শেখ, তরিকুল ইসলাম টলার, রবিউল ইসলাম, মো: আমিনুর রহমান সেলিম হোসেন, মামুন মোল্লা, খানজাহান আলী থানা প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন মোড়ল, সেক্রেটারি শেখ আসলাম হোসেন। 


এছাড়া উপস্থিত ও বক্তব্য রাখেন, খুলনা বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি খন্দকার আশিকুর রহমান টনি, মুজিবর রহমান মোড়ল প্রমূখ।

আরও খবর







6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

১ দিন ৮ ঘন্টা ৫৭ মিনিট আগে